চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষদিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। জাকির হাসান ও সাদমান ইসলামের দারুণ ব্যাটিংয়ে ভর করে জয়ের পথে এগোচ্ছিল। সেখানে কিছুটা ছন্দপতন। ফিরে গেছেন দুই ওপেনারই। ১৮৫ রানের লক্ষ্যে নেমে জাকিরের বিদায়ে ৫৮ রানে ওপেনিং জুটি ভাঙার পর বোর্ডে আর ১২ যোগ করে আউট হয়েছেন সাদমানও।

ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ২ উইকেট হারিয়ে একশ পেরিয়েছে বাংলাদেশ। জিততে আর দরকার ৮১ রান।

মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান। শান্ত ২৩ ও মুমিনুল ১৩ রানে অপরাজিত আছেন।

রাওয়ালপিন্ডিতে দিনের শুরুটা ভালো করেন জাকির-সাদমান। ৫৮ রান আসে জুটিতে। কাছাকাছি গেলেও টেস্টে পঞ্চম ফিফটি হাতছাড়া করে গেছেন জাকির। ৩ চার ও ২ ছক্কায় ৩৯ বলে ৪০ রান করে ফিরেছেন। জাকিরকে বোল্ড করেন পাকিস্তান পেসার মীর হামজা।

সালমানের স্লিপ ক্যাচ মিসে জীবন পেয়েছিলেন সাদমান। পরেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। খুররম শেহজাদের করা বলে মিডঅনে ক্যাচ দেন এ ওপেনার। ২৪ রান আসে তার ব্যাট থেকে।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের প্রথমটিতে ১০ উইকেটে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয়টিতে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটে নামা স্বাগতিকদের ২৭৪ রানে আটকে দেয় শান্ত বাহিনী। জবাবে লিটনের সেঞ্চুরি ও মিরাজের ফিফটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ।

Reneta

১২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ১৭২ রানে থামে পাকিস্তান। চতুর্থ দিনে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৭ ওভারে ৪২ রান তুলেছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবাংলাদেশরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসশান্তসাদমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT