ক্রিকেট

ভেজা আউটফিল্ড, রাওয়ালপিন্ডিতে টসে দেরি

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা ট্রফির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় পাকিস্তানে সিরিজে টাইগারদের প্রথম টেস্টে টসে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও হয়নি। কখন টস হতে পারে সেটিও জানানো হয়নি। তবে এ মুহূর্তে সেখানে বৃষ্টি হচ্ছে না।

রাওয়ালপিন্ডিতে বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায় টেস্টের লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

সিরিজ শুরুর আগে থেকেই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে ছিল শঙ্কা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনই বৃষ্টি বাগড়া দিতে পারে। বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের।

বিষয়:পাকিস্তান বাবর বাংলাদেশ বাংলাদেশ-পাকিস্তান টস রাওয়ালপিন্ডি টেস্ট শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…