চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯৬ করেও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, পাকিস্তানের ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় শেষ টি-টুয়েন্টি ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। আগে ব্যাটে নেমে পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম টাইগার্স। তবে মোহাম্মদ হারিসের ১০৭ রানের অপ্রতিরোধ্য ইনিংসে ৭ উইকেটে হেরেছে লিটন দাসের দল। পাকিস্তান থেকে হোয়াইটওয়াশ হয়েই ফিরতে হচ্ছে টাইগারদের। চ্যানেল আই অনলাইনের লাইভ ব্লগে এক নজরে দেখে নিন তৃতীয় ও শেষ টি-টুয়েন্টির খুঁটিনাটি…

১২.৫৫

প্রথম দুই টি-টুয়েন্টিতে হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে বাংলাদেশ। তৃতীয় শেষ টি-টুয়েন্টিতে পারভেজ ইমন ও তানজিদ তামিমের দুরন্ত শুরুর পর পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছিল টিম টাইগার্স। হোয়াওয়াটওয়াশ এড়ানোর মিশনে তাও যথেষ্ট হয়নি। মোহাম্মদ হারিসের সেঞ্চুরিতে ৭ উইকেটে হেরেছে টিম টাইগার্স।

হারিসের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

১২.১৮

৭ উইকেটে হারল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
টস: পাকিস্তান (ফিল্ডিং)

পাকিস্তান: ১৯৭/৩ (১৭.২)
হারিস-১০৭* (৪৬), সাইম-৪৫ (২৯), নাওয়াজ-২৬ (১৩), সালমান-১৫* (১২)
মিরাজ-২/২৬, তানজিম-১/৩৬

বাংলাদেশ: ১৯৬/৬ (২০)
ইমন-৬৬ (৩৪), তানজিদ-৪২ (৩২), হৃদয়-২৫ (১৮), লিটন-২২ (১৮), জাকের-১৫* (৯)
আব্বাস আফ্রিদি-২/২৬, হাসান আলি-২/৩৮, শাদাব-১/২৬

১২.১৬

Reneta

হারিসের প্রথম সেঞ্চুরি
আগের ১৬ টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৪১ রান করেছিলেন হারিস। ১৭তম ম্যাচে নেমে প্রথম পঞ্চাশ স্পর্শ করেন। সেটাকে সেঞ্চুরিতে টেনে নেন পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটার। ৪৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কার মার।

১২.০১

১৫০ পেরিয়ে পাকিস্তান
১৪.১ ওভারে দেড়শ রান পেরিয়েছে পাকিস্তান। ৩ উইকেটে তাদের সংগ্রহ ১৫২ রান। হারিস ৭৮ রানে এবং সালমান ১ রানে ব্যাট করছেন।

১১.৫৫

ছক্কা ও চার হজমের পর নাওয়াজকে ফেরালেন মিরাজ
১৩তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা ও চার মারেন হাসান নাওয়াজ। চতুর্থ বলে ডট আদায় করে নেন মিরাজ। পঞ্চম বলে উড়িয়ে মারেন নাওয়াজ। তবে এবার মিডউইকেটে ধরা পড়েন রিশাদের হাতে। দুটি করে চার ও ছক্কায় ১৩ বলে ২৬ রান করেন নাওয়াজ। ১৩৭ রানে তৃতীয় উইকেট হারাল পাকিস্তান।

১১.৪১

সাইমকে ফেরালেন তানজিম
১০০ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। ২৯ বলে ৪৫ রান করা সাইমকে ফিরেয়েছেন তানজিম সাকিব।

১১.৩৯

হারিসের ফিফটি
তানজিম সাকিবের পরপর দুই বলে ছক্কা ও চার মেরে ফিফটি পূর্ণ করেছেন হারিস। ২৫ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৫টি চার ও তিনটি ছক্কার মার।

১১.১৬

৫০ পেরিয়ে পাকিস্তান
৪.৫ ওভারে ৫০ পেরিয়েছে পাকিস্তান। হারিস ২৭ রানে এবং সাইম ২৩ রানে ব্যাট করছেন।

১০.৫৫

প্রথম ওভারেই উইকেট এনে দিলেন মিরাজ
ইনিংসে চতুর্থ বলে মিরাজকে ছক্কা হাঁকান সাইম। পরের বলে সিঙ্গেল নিয়ে শাহিবজাদা ফারহানকে স্ট্রাইকদেন। ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারেন শাহিবজাদা। বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন রিশাদের হাতে। ৪ বলে ১ রান করে ফেরেন।
১ উইকেট নিয়ে মিরাজ এই ওভারে খরচ করেন ৮ রান।

১০.৪৩

টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ
২০০ রানের কাছাকাছি পৌঁছালেও ১৯৬ রানে থেমেছে বাংলাদেশ। টি-টুয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ এটি। আগের সর্বোচ্চ ছিল ১৭৫, পাল্লেকেতে ২০১২ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে।

১০.৪১

পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:
টস: পাকিস্তান (ফিল্ডিং)

বাংলাদেশ: ১৯৬/৬ (২০)
ইমন-৬৬ (৩৪), তানজিদ-৪২ (৩২), হৃদয়-২৫ (১৮), লিটন-২২ (১৮), জাকের-১৫* (৯)
আব্বাস আফ্রিদি-২/২৬, হাসান আলি-২/৩৮, শাদাব-১/২৬

১০.৩৪

মিরাজ ফিরলেন ১ রান করে
১৯.১ ওভারে হাসান আলির বলে দারুণভাবে মিরাজের ক্যাচ লুপে নেন হাসান নাওয়াজ। ৩ বলে ১ রান করে ফিরলেন মিরাজ।

১০.২৬

হৃদয়ও ফিরলেন বাংলাদেশ ১৭২/৫
১৮তম ওভারের তৃতীয় বলে শামীম ফিরে যান। পরের বলে জাকের সিঙ্গেল নিয়ে হৃদয়কে স্ট্রাইক দেন। হৃদয় ডিপ মিড উইকেটে ক্যাচ দেন সাইমের হাতে। দুই চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন।

১০.২৩

ঝড়ো শুরু আভাস দিয়ে ফিরলেন শামীম
ব্যাটিংয়ে নেমেই হাসান আলির পরপর দুই বলে চার মারেন শামীম। ঝড়ো শুরুর আভাস দিলেও ইনিংস লম্বা করতে পারেননি। পরের ওভারেই আব্বাস আফ্রিদির বলে ক্যাচ দেন উইকেটরক্ষক হারিসের গ্লাভসে। ৪ বলে ৮ রান করে ফিরে যান। ১৭১ রানে ৪ উইকেট হারাল বাংলাদেশ।

১০.১৭

লিটনকে ফেরালেন হাসান আলি
১৭তম ওভারের দ্বিতীয় বলে হাসান আলিকে চার মারেন লিটন। পরের বলেই বোল্ড হয়ে ফিরে যান। একটি করে চার ও ছক্কায় লিটন ১৮ বলে ২২ রান করেন।
১৬২ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। হৃদয়-লিটন জুটিতে আসে ৫২ রান।

১০.০৭

১৫ ওভার শেষে বাংলাদেশ ১৫০/২
১৪.৫ ওভারে ১৫০ রানে পৌঁছেছে বাংলাদেশ। লিটন ১৩ রানে এবং হৃদয় ২২ রানে ব্যাট করছেন।

৯.৫২

ইমন ফিরলেন ৬৬ রান করে
আগের ওভারেই তানজিদ ফেরেন। তিন বল পরেই ইমন ফিরলেন। ১২তম ওভারের প্রথম বলে শাদাব খানের ডেলিভারি ইমনের ব্যাট ছুঁয়ে পৌঁছায় উইকেটরক্ষক হারিসের গ্লাভসে। ৭টি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৬৬ রান করেন ইমন।

৯.৪৭

শতরানের জুটি ভাঙলেন ফাহিম
১১তম ওভারে এসে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ফাহিম আশরাফের বলে শর্ট ফাইন লেগে আবরারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ১১০ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। তানজিদ ফিরলেন ৩২ বলে ৪২ রান করে। ছিল তিনটি করে চারও ছক্কার মার।

উদ্বোধনীতে তানজিদ-ইমনের ১১০ রানের জুটি টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রনি তালুকদার ও লিটন দাসের ১২৪ রান। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এই সংগ্রহ গড়েছিলেন দুজনে।

৯.৪৫

১০০ পেরিয়ে বাংলাদেশ
১১তম ওভারের প্রথম বলে ফাহিম আশরাফকে ছক্কা হাঁকান পারভেজ ইমন। তাতে দলীয় শতরানের পাশাপাশি ইমন-তানজিদের জুটিও পৌঁছায় শতরানে।

৯.৩৫

ইমনের ফিফটি
টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছিলেন আরব আমিরাতের বিপক্ষে। সেটা সেঞ্চুরিতে পরিণত করেছিলেন টাইগার ওপেনার। তিন ম্যাচ পরেই আবারও ফিফটি করেছেন ইমন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ফিফটি করেছেন ২৭ বলে। ছিল ছয়টি চার ও তিনটি ছক্কার মার।

৮ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮০ রান। ইমন ৫২ রানে এবং তানজিদ ২৫ রানে ব্যাট করছেন।

৯.২৬

পাওয়ার প্লে শেষে বাংলাদেশ ৫৩/০
পারভেজ ইমন ও তানজিদ তামিমে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫০ পেরিয়ে ছুটছেন দুজনে। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫৩ রান।
ইমন ৩৫ রানে এবং তানজিদ ১৭ রানে ব্যাট করছেন।

৯.১২

তৃতীয় ওভারে ইমনের ঝড়
প্রথম দুটি ওভারই সাবধানে খেলেন দুই ওপেনার। তৃতীয় ওভারে সাইম আইয়ুবের বলে ঝড় তুলেছেন পারভেজ হোসেন ইমন। দুই ছক্কা ও এক চারে তৃতীয় ওভার থেকে ১৯ রান আদায় করেছেন ইমন। ৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান।

৯.০৫

বাউন্ডারি দিয়ে শুরু তানজিদের
বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারে সাইম আইয়ুবের প্রথম বলেই ডিপ মিড উইকেট দিয়ে চার মেরেছেন তানজিদ হাসান। পরের পাঁচ বলে এসেছে ১ রান।

৮.৩৯

টানা চারটি টি-টুয়েন্টিতে পরাজয় দেখেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তান সিরিজেও প্রথম দুটি টি-টুয়েন্টিতে হেরেছে টিম টাইগার্স। পাকিস্তান সফরে নিজেদের শেষ টি-টুয়েন্টিতে ভুলগুলো শোধরাতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

আগের ভুলগুলো শুধরাতে চান লিটন

৮.৩৬

পাকিস্তান একাদশে এক পরিবর্তন
সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। হারিস রউফকে বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হয়েছে আব্বাস আফ্রিদিকে।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি, আবরার আহমেদ।

৮.৩৪

একাদশে এক পরিবর্তন, খালেদের টি-টুয়েন্টি অভিষেক
দ্বিতীয় টি-টুয়েন্টিতে বোলিংয়ের সময় পায়ে চোট পেয়ে অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ। বাংলাদেশের ৯২তম ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি হচ্ছে খালেদের।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

৮.৩১

টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ

৬.৪২

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে বড় হারে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ২০২ রানের লক্ষ্য পেয়ে ১৬৪ ও ১৪৪ রানে অলআউট হয়েছে লিটন দাসের দল। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি হয়ে উঠেছে টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

হোয়াইটওয়াশ এড়ানোর অভিযান বাংলাদেশের

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানমিরাজলাইভলাহোরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT