আন্তর্জাতিক

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাবের আলোচনায় দুই পররাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান।

ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দুর্যোগের পর নেপালে চলমান নিখোঁজদের সন্ধান, উদ্ধার এবং ত্রাণ তৎপরতা নিয়ে আলোচনা করেন।

এ সময় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সহায়তার প্রস্তাবের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো সহায়তার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবে নেপাল বলেও তিনি জানান।

বিষয়:ড. খলিলুর রহমান নেপালের পররাষ্ট্রমন্ত্রী নেপালের বন্যা ফোনালাপ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…