বাংলাদেশ

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

রোববার (৪ জানুয়ারি) এ ফোনালাপ হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও মতবিনিময় করেছে এবং এই গতিশীলতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষ‌য়ে সম্মত হয়েছেন।

বিষয়:অন্তর্বর্তী সরকার ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ফোনালাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…