চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় উন্নতি করতে হবে রিশাদের, জানালেন মুশতাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে উন্নতি করছেন রিশাদ হোসেন। জাতীয় দল এবং ফ্র‌্যাঞ্চাইজি লিগে আলো ছড়াচ্ছেন নিয়মিত। সবশেষ অস্ট্রেলিয়ার বিগব্যাশেও দুর্দান্ত বোলিং করেছেন টাইগার লেগ স্পিনার। ধারাবাহিকতা বজায় রাখতে রিশাদ নিবিড়ভাবে কাজ করছেন বাংলাদেশে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে। পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মনে করছেন গুগলিতে আরও উন্নতি দরকার রিশাদের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ এপ্রিল গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নামবে দুদল। সিরিজ শুরুর দুদিন আগে আজ শনিবার চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন মুশতাক আহমেদ। সেখানে রিশাদকে নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

পাকিস্তানি সাবেক তাকরা বলেছেন, ‘আমরা তার বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে কাজ করছি, ক্রিজ ব্যবহার করা নিয়েও কাজ করছি, বিশেষ করে তার গুগলি নিয়ে। তার গুগলিটা আরও একটু উন্নত করা দরকার। গুগলির অ্যাঙ্গেল, ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন দিকে বল করতে হবে, স্টাম্পের কাছে নাকি স্টাম্পের বাইরে, এসব বিষয় নিয়েও কাজ করছি।’

মুশতাকের মতে লেগ স্পিনারদের জন্য ক্রিজ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রিশাদের অ্যাকশন নিয়েও কাজ করছেন। মুশতাক বলেন, ‘ক্রিজ ব্যবহার করার পাশাপাশি তার বেসিক অ্যাকশন যেন শক্ত ও পুনরাবৃত্তিযোগ্য হয়, আমি সবসময় এই কথাটা বলি।’

‘আমার মনে হয় একজন লেগ স্পিনারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, লেগ স্পিনাররা অনেক সময় খরুচে হয়ে যেতে পারে। তাই আমরা তার অ্যাকশন নিয়ে কাজ করতে চাই, যাতে সে শুধু ভালো বলই না, ভালো ওভারও করতে পারে। এখন পর্যন্ত সে অনেক উন্নতি করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশরিশাদ হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT