চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

তিন ম্যাচের সিরিজ, ধারাভাষ্য থাকছে রেডিও ভূমিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

১৮৩ রান তাড়া করতে দুই ওপেনারের মন্থর গতির ব্যাটিংয়ে শুরুতেই ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। বলার মতো সুবিধা করতে পারেননি অধিনায়ক লিটন দাসও। অর্ধেক ইনিংস শেষে বাংলাদেশের সমর্থকদের চোখে-মুখে ছিল হতাশার ছাপ। এরপর দুটি সফল জুটিতেই কঠিন ম্যাচ সহজ করে জিতে নিল স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

১৮.০১

হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

১৭.৫৮

সংক্ষিপ্ত স্কোর

৬ উইকেটে জয়ী বাংলাদেশ

টস: বাংলাদেশ

Reneta

বাংলাদেশ- ১৮৩/৪ (১৮)
তাওহীদ হৃদয়- ৫১* (২৭)
পারভেজ হোসেন ইমন- ২৮ (১৪)

ইশ সোধি- ২/৪০ (৪)
নাথান স্মিথ- ১/৩৩ (৩)

নিউজিল্যান্ড-১৮২/৬ (২০)
ড্যান ক্লেভার-৫১ (২৮)
কাটেনি ক্লার্ক ৫১ (৩৭)

রিশাদ হোসেন-২/৩২ (৪)
শেখ মেহেদী-১/৩১ (৪)

১৭.৩৫

ক্যামিও খেলে ফিরলেন ইমন
১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস করে ফিরলেন ইমন। তাতে হৃদয়ের সঙ্গে তার ৫৭ রানের জুটিও ভাঙল। হৃদয় অপরাজিত ১৯ বলে ৩৭ রানে। ৫ ওভারে বাংলাদেশের রান দরকার ৪৮ রান।

১৬.৫৮

তানজিদও আউট
লং অফে ক্যাচ দিয়ে ফিরলেন তানজিদ হাসান। ২৫ বলে ২০ রান এসেছে তার ব্যাট থেকে। ওভারের প্রথম বলে তানজিদ আউট হলেও সোধির এই ওভার থেকে এসেছে ১৮ রান। পাঁচ নম্বরে উইকেটে এসেছেন তাওহিদ হৃদয়। পরের ওভারের তৃতীয় বলেও হৃদয় দারুণ এক ছক্কা মেরেছেন। ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান।

১৬.৫৮

লিটন আউট
ইশ সোধির ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফিরলেন লিটন দাস। তিনি আউট হয়েছেন ১৫ বলে ২১ রান করে। ৯ ওভারে বাংলাদেশের রান ৬৬, করতে হবে ১৮৩ রান।

১৬.৪৫

ফিরলেন সাইফ
নাথান স্মিথের অফ স্টাম্পের ওপর লেংথ ডেলিভারিতে সাইফ বড় শট খেলার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। ১৬ বলে ১৭ রান এসেছে তার ব্যাট থেকে। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ৪৪ রান।

১৬.৩৯

দ্রুত রান তোলার চেষ্টায় বাংলাদেশ
কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪০ রান। ১৫ বলে ১৭ রান এসেছে সাইফ হাসানের ব্যাট থেকে আর ১৫ বলে ১৪ রান করেছেন তানজিদ হাসান।

১৬.১৩

‘ফিউচার স্টারস’ নামে বল বয়দের মাঠে ফিরিয়ে এনেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।

১৫.৫৯

সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ

নিউজিল্যান্ড: ১৮২/৬ ওভার- ২০
ড্যান ক্লেভার- ৫১, কাটেনি ক্লার্ক- ৫১, নিক কেলি- ৩৯
রিশাদ হোসেন- ২/৩২, শেখ মেহেদী- ১/৩১, শরিফুল ইসলাম- ১/৩৬

১৫.৪৭

শরিফুলের শিকার কেলি
নিক কেলি ঠিকঠাক রান তুলছিলেন। তবে ১৮তম ওভারের শেষ বলে শরিফুলকে তুলে মারতে গিয়ে তানজিম সাকিবের তালুবন্দি হন।

১৫.৪০

১৪ মিনিট পর শুরু হল খেলা
আলোকস্বল্পতার কারণে ৩টা ২৫ মিনিটে খেলা বন্ধ হয়। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ফ্লাইড জ্বালালেও তাতে সমস্যা ছিল। লাইট ঠিক করে ৩টা ৩৯ মিনিটে পুনরায় খেলা শুরু হয়েছে।

১৫.৩৪

দুপুরের পর থেকেই চট্টগ্রামের আবহাওয়া মেঘাচ্ছন্ন। মাঝে একবার রোদ দেখা গেলেও তা কেটে গেছে দ্রুত। আকাশে থাকা মেঘের কারণে সাগরিকায় দেখা দিয়েছে আলোকস্বল্পতা। ফ্লাডলাইট চালু করলেও লাভ হয়নি। আলোকস্বল্পতার কারণে বন্ধ রাখতে হয়েছে খেলা। এর আগে ১৬.৩ ওভার ব্যাট করে ৫ উইকেটে ১৫৫ রান তুলেছে নিউজিল্যান্ড।

১৫.৩০

আলোক স্বল্পতায় বন্ধ আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টি-টুয়েন্টি।

১৫.১৭

ফক্সক্রাফটকে ফেরালেন মেহেদী
উড়তে থাকা কিউইদের মাটিতে নামিয়ে এনেছেন শেখ মেহেদী। বড় শট খেলতে গিয়ে বোল্ড হন এ ব্যাটার, করেছেন তিন রান।

১৫.০৭

সাকিবের প্রথম শিকার
রিশাদের পরপর দুটি উইকেট তুলে নেয়ার পর তৃতীয় আঘাত হেনেছেন তানজিম হাসান সাকিব। তুলে মারতে গিয়ে ডিপ কাভার অঞ্চলে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন বেভান জ্যাকব।

১৫.০০

ফিফটি করে আউট ক্লার্ক
আগের ওভারে টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান কাটেনি ক্লার্ক। পরের ওভারে তাকে সাজঘরে পাঠিয়েছেন স্পিনার রিশাদ হোসেন।

১৪.৫৯

ক্লার্কের প্রথম ফিফটি
টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম ফিফটির দেখা পেয়েছেন কাটেনি ক্লাক। তার ইনিংসে সাতটি চার ও একটি ছক্কার মার ছিল।

১৪.৫৪

রানরেট চলছে ১০ করে
প্রথম ওভার থেকেই রানের ফোয়ারা চলছে কিউইদের ব্যাটে। ১০ ওভার শেষেশতরান তুলেছে সফরকারীরা।

১৪.৪৬

ক্যাচ মিসের পর আউট ক্লেভার
দশম ওভারের প্রথম বলে স্লগ সুইপ খেলেন ক্লেভার। বল গিয়ে সাইফ হাসানের হাতে পড়লেও তা ধরতে পারেননি তিনি। পরের দুই বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নেন এ ডানহাতি ব্যাটার। তবে পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন, করেন ৫১ রান।

১৪.৩২

পাওয়ার প্লে
কিউইরা পাওয়ার প্লেতে ৬১ রান তুলেছে। বিপরীতে বাংলাদেশের সাফল্য একমাত্র রান আউটে রবিনসনকে সাজঘরে পাঠানো। আম্পায়ার্স কল হওয়ায় কাটেনি ক্লার্কের লেগ বিফোরের ফাঁদ থেকে বেঁচে যাওয়া।

১৪.২৬

বাংলাদেশের রিভিউ

পঞ্চম ওভারের চতুর্থ বলে শেখ মেহেদী কাটেনি ক্লার্কের পায়ে বল লাগান। আম্পায়ার সে ডাকে সাড়া দেয়নি, লিটন রিভিউ নেন। তবে আম্পায়ার্স কল থাকায় এ যাত্রায় বেঁচে যান ক্লার্ক।

১৪.২৩

ফিউচার স্টারস

১৪.১০

রানআউটে কাটা রবিনসন
দ্বিতীয় ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিবের বলে শটে ঠেলে দিয়ে রান নিতে যান কাটেনি ক্লার্ক। তবে তাওহীদ হৃদয়ের থ্রোতে রান আউট হন রবিনসন।

১৩.৪৫

তামিম ইকবাল
‘বল বয়’ শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ‘ফিউচার স্টার্স’। আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম— আমিও ছিলাম একজন ‘বল বয়।’

১৩.৪০

নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কাটেনি ক্লার্ক, ডেন ক্লেভার, নিক কেলি, বিজে জ্যাকবস, ডিন ফক্সক্রোফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার ও বেন লিস্টার।

১৩.৩৫

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

১৩.৩০

টস
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসস্পোর্টস লাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT