চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টি মিশনে নেমেছে বাংলাদেশ। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে কেটিন ক্লার্ক ও ডিন ক্লেভারের ফিফটিতে দ্রুত রান তুলেছে কিউইরা। রিশাদ হোসেন ও শেখ মেহেদীরা অবশ্য সেই গতি কিছুটা রোধ করতে পেরেছেন। স্বাগতিকদের ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে নিক কেলির দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের ব্যাটে পাঠান লিটন দাস। নেমে কিউইরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়েছে। ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ধারাভাষ্য শোনা যাচ্ছে রেডিও ভূমিতে।

ব্যাটে নেমে উড়ন্ত শুরু পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে উদ্বোধনী জুটি ভাঙে রানআউটে। তাওহীদ হৃদয়ের সরাসরি হিটে রানের খাতার খোলার আগে ফেরেন টিম রবিনসন। পরে ঝড় তোলেন কেটিন ক্লার্ক ও ডিন ক্লেভার। ৫০ বলে ৮৮ রান যোগ করেন দুজনে।

Banglabid

৯.৪ ওভারে ৯৯ রানের সময় ক্লেভারকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ৭ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৫১ রান করেন তিনি। ১১.৪ ওভারে দলীয় ১১০ রানে ক্লার্ক আউট হন। ৭ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৫১ রান করে যান এ ওপেনার।

১১৭ রানে চতুর্থ সাফল্য পায় বাংলাদেশ। বেভন জ্যাকবসকে ফেরান তানজিম সাকিব। ২ বলে ১ রান করেন জ্যাকবস। ১৫তম ওভারের শেষ বলে ১৩০ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারী দল। ৭ বলে ৩ রান করা ডিন ফক্সক্রফটকে বোল্ড করেন শেখ মেহেদী।

১৬.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ যখন ৫ উইকেটে ১৫৫ রান, আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। ১৫ মিনিট পর গড়ায় লড়াই। এরপর দ্রুত ষষ্ঠ উইকেট হারায় সফরকারীরা। ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৯ রান করে আউট হন নিক কেলি।

Reneta

জশ ক্লার্কসন ও নাথান স্মিথ ইনিংস শেষ করেন। জশ ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ২৭ রানে ও স্মিথ ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন।

টাইগার বোলারদের মধ্যে রিশাদ ২ উইকেট নেন। শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও তানজিম সাকিব নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লার্কক্লেভারতানজিদনিউজিল্যান্ডবাংলাদেশরিপনরিশাদলিটনলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

পরবর্তী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

পরবর্তী
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT