চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাঁচানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্রাম নিচ্ছেন ও আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরীক্ষা-নিরীক্ষা করেই যাচ্ছে বাংলাদেশ দল। ভবিষ্যতে তাকিয়ে শেষ ওয়ানডেতে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে করা হয়েছে অধিনায়ক। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। স্কোয়াডের বাইরে থেকে ক্রিকেটার এসে দিব্যি খেলছেন। অথচ সিরিজের শুরু থেকেই স্কোয়াডে থাকা রিশাদ হোসেনের কপালে জুটছে না ম্যাচ।

দলীয় সূত্রে জানা গেছে লেগ স্পিনার রিশাদকে তৃতীয় ও শেষ ম্যাচেও থাকতে হচ্ছে সাইড বেঞ্চে। আগের ম্যাচে কিউই লেগ স্পিনার ইস সোধি ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে বিধ্বস্ত করলেও তা আমলে নিচ্ছে না টাইগার ম্যানেজমেন্ট।

বাকি থাকল স্কোয়াডের ১৩ জন। তার মধ্যে তাসকিন আহমেদের খেলা অনিশ্চিত। পেটের পীড়ার কারণে শেষ ম্যাচে নাও খেলতে পারেন ঢাকা-এক্সপ্রেস। সোমবার মিরপুরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেননি।

মঙ্গলবার দুপুর ২টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পায় সফরকারীরা।

২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। ধারাবাহিকতা ধরে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের। যদিও সিরিজ জয়ের সুযোগ নেই। আছে সমতায় (১-১) সিরিজ শেষ করার সুযোগ।

তৃতীয় ওয়ানডের স্কোয়াডে পেসার তিনজনই। তার মধ্যে অসুস্থ তাসকিন। অন্য দুজন হলেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। তাসকিন খেলতে না পারলে স্পিনার বাড়ানোর ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে শেখ মেহেদী, নাসুম আহমেদের সঙ্গে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। এনামুল হক বিজয়কে থাকতে হতে পারে সাইড বেঞ্চেই।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

ট্যাগ: তাসকিনবাংলাদেশ-নিউজিল্যান্ডমিরপুরমিরাজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গণমাধ্যমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা’র বিষয়ে সাংবাদিক নেতাদের প্রতিক্রিয়া

পরবর্তী

বুধবার ‘টাইগার থ্রি’ নিয়ে আসছে নতুন ঘোষণা

পরবর্তী
অভিনেতা ও অভিনেত্রীর অ্যাকশন দৃশ্য, যুদ্ধের পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার ‘টাইগার থ্রি’ নিয়ে আসছে নতুন ঘোষণা

বাংলাদেশের রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, জনসম্মুখে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে ওবায়দুল কাদেরের ৩৬ দিনের আল্টিমেটাম

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT