চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে নতুন কোচের যা জানালেন জাকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রস্তুত ও মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে যোগ দেয়ার পর থেকে ব্যাটারদের ভিন্নধর্মী অনুশীলন করাচ্ছেন জুলিয়ান উড। বিশেষভাবে তৈরি একটি ব্যাট ব্যবহার করছেন, যার নাম প্রো ভেলোসিটি। এটি দিয়ে ব্যাটারদের উন্নত হিটিং স্কিল গড়ে তুলতে কাজ করছেন তিনি। প্রো ভেলোসিটি ব্যাট মূলত শরীর ও ব্যাটের টাইমিং, ব্যাট স্পিড এবং কন্ট্রোল বাড়ানোর লক্ষ্যে তৈরি।

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে সোমবার অনুশীলন বাতিল হয়েছে টাইগারদের। দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাকের তুলে ধরলেন জুলিয়ানের অনুশীলন কৌশল, ‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে জুলিয়ান। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’

উডের সঙ্গে বিসিবির চুক্তি ২৮ দিনের। ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এসময়ের মধ্যে আমূল পরিবর্তন খুব একটা সম্ভব না হলেও উন্নতি চোখে পড়ার মতো হবে বলেই মনে করছেন জাকির।

Banglabid

‘পরিবর্তনগুলো ম্যাচ ছাড়া পরিমাপ করা যাবে না। যেহেতু দুই-তিনদিনই হল, বেশিরভাগই স্কিল নিয়ে কাজ হয়েছে, সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও আলাদা কিছু হবে। এত তাড়াতাড়ি মন্তব্য করাটা ঠিক হবে না যে কী উন্নতি হয়ে গেল, কী না হল। আরও একটু সময় লাগবে। কিন্তু আমাদের যে কাজগুলো দেয়া হয়েছে, সেটা করার চেষ্টা করছি। তাই এই সুইং অনুশীলনগুলো কিংবা ভিন্ন ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে।’

এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের ফ্লাইট ধরবে লাল-সবুজের দল। তার আগে সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ডের অন্য পরিচালকরাও। প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া ছাড়াও দলের করণীয়, কৌশলগত পরিকল্পনা এবং শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলএশিয়া কাপ-২০২৫জাকেরনেদারল্যান্ডসবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT