চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-নেদারল্যান্ডস: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে কেবল আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। টানা চার পরাজয়ের ধাক্কা সামলে ব্যাটে-বলে চেনাছন্দের খোঁজে নামছে সাকিব আল হাসানের দল। নিজেদের ষষ্ঠ ম্যাচে শনিবার টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মাঠের লড়াইয়ের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানে কোন দল কোথায় আছে।

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের মধ্য দিয়ে ভেন্যুটিতে গড়াচ্ছে আসরের প্রথম ম্যাচ। ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

৩৩ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ইডেনে সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছিল লাল-সবুজের দল। পরে টি-টুয়েন্টি ও টেস্ট খেললেও, খেলা হয়নি ওয়ানডে।

পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লাটা বাংলাদেশ-নেদারল্যান্ডসের সমানে সমান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টিম টাইগার্স ডাচদের মুখোমুখি হয়েছে দুবার। ২০১০ সালের প্রথম দেখায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার দলকে। ৩০ ওভারের সেই ম্যাচে ৭ উইকেটে বাংলাদেশের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় পিটার বোরেনের দল।

ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে অবশ্য জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসানের দল। সেই ম্যাচে রাজ্জাক-সাকিব-রুবেলদের বোলিং আক্রমণে ১৬০ রানে গুটিয়ে যায় বোরেনের দল। পরে ইমরুল কায়েসের দুর্দান্ত ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের শেষদিকে অপরাজিত ২৮ রানের ইনিংসে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় লাল-সবুজের দল।

আসরে পাঁচ ম্যাচে এক জয় নিয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট ২ করে। নেট রানরেটে এগিয়ে দশ দলের পয়েন্ট টেবিলে সাকিবরা আটে থাকলেও ডাচদের অবস্থান তলানিতে। সেমির লড়াইয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ৮ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা ও তিনে নিউজিল্যান্ড। দুই হার ও তিন জয়ে ৬ পয়েন্টে চারে অস্ট্রেলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসপরিসংখ্যানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

জুন ১৮, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’

জুন ১৮, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনার মাঝে চ্যানেল আই কার্যালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

জুন ১৮, ২০২৬

গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT