মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয়টিতে ভুটানের সাথে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন ম্যাচজুড়ে দাপুটে খেলেছেন সাবিনা খাতুনরা।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোল করেছেন সাবিনা, শ্রীমতী কৃষ্ণারাণী সরকার এবং লিপি আক্তার।
ম্যাচের ১৪তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন সাবিনা। ১৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন কৃষ্ণা। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ৩৩ মিনিটে তৃতীয় গোলটি করেন লিপি। ৩-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।








