বাংলাদেশ

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক পালন করছে বাংলাদেশ

কুয়েতের আমিরের ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আমিরের একটি ছবি, তিনি পরিপাটি পোশাক পরেছেন এবং হাসছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ’র মৃত্যুতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

সোমবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া কুয়েতের আমিরের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

রোববার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের এই ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র ইন্তেকালে ১৮ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।’

৮৬ বছর বয়সে শনিবার মারা যান কাতারের আমির শেখ নাওয়াফ। শেখ নাওয়াফকে ২০০৬ সালে কুয়েতের যুবরাজ ঘোষণা করা হয়েছিল। সেই সময়ে কুয়েতের আমির ছিলেন তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ।

সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ’র প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া দেশটিতে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বিষয়:কুয়েত কুয়েতের আমির রাষ্ট্রীয় শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…