চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরসালিনের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ মোরসালিন

এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে নিয়মরক্ষার লড়াইয়ে ভারতকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথমার্ধে লিড নিয়েছে লাল-সবুজের দল। শেখ মোরসালিনের গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচে নেমেই ফাউল করে বাংলাদেশ। সেখান থেকে ফ্রি কিক পেলেও ভারতীয় খেলোয়াড়দের অফসাইডের ফাঁদে ফেলে বাংলাদেশ। তৃতীয় মিনিটে বাংলাদেশ আক্রমণ করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। অষ্টম মিনিটে ভারতের আক্রমণ রুখে দেন ফয়সাল আহমেদ ফাহিম।

১১ মিনিটে লম্বা পাসে বল পান ফরোয়ার্ড রাকিব হোসেন। ডি বক্সের মধ্যে দারুণভাবে বল পাঠান লাল-সবুজের নাম্বার টেন। ভালো সুযোগ পেয়ে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার শেখ মোরসালিন।

পরের মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। রাকিবের নেয়া শট সরাসরি যায় ভারত গোলরক্ষকের হাতে। ১৬ মিনিটে কর্নার আদায় করে নেয় ভারত, বল বাইরে মারেন সুরেশ সিং। ২৩ মিনিটে আবারও আক্রমণ করেন রাকিব, এবারও সরাসরি যায় গোলকরক্ষকের হাতে।

২৬ মিনিটে জায়ান আহমেদ ভালো বলের ক্রস দিলেও অফসাইডের ফাঁদে পড়েন মোরসালিন। ২৭ মিনিটে চোটে মাঠ ছাড়েন তারিক কাজী, নামেন শাকিল আহাদ তপু।

৩০ মিনিটে গোলবার ছেড়ে যান মিতুল মারমা। তার ভুল পাসে বল পেয়ে যান ভারতের লালিয়ানজুলা চাংতে। ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট করেন। হেডে বল ক্লিয়ার করে বাংলাদেশকে গোল হজম থেকে বাঁচান হামজা।

Reneta

৩৩ মিনিটে উত্তাপ ছড়ায় মাঠে। তপু বর্মণ ও ভারতের বিক্রম প্রতাপ বিবাদে জড়ান। হাতাহাতির কারণে কয়েক মিনিট খেলা বন্ধ ছিল। পরে হলুদ কার্ড দেখেন দুজনে। ৪৪ মিনিটে হামজার বাঁ পায়ের দুর্দান্ত শট গোলবারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ফলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ। প্রথমার্ধে শেষ অবধি ১-০ গোলে লিড ধরে রাখে লাল-সবুজের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি এশিয়ান কাপ বাছাইবাংলাদেশভারতমোরসালিনলিড স্পোর্টসশমিতহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT