চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান কাপ নিশ্চিত করে যা বললেন মনিকা চাকমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মিয়ানমারে মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলতে এসে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে টিম টাইগ্রেস। প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করায় দারুণ খুশি বাংলাদেশ।

বাছাইপর্বে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষেও বড় জয় তুলেছে আফঈদা খন্দকারের দল। ৭-০ গোলের বিশাল জয়ের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন মিডফিল্ডার মনিকা চাকমা। আজকের এ অর্জনের জন্য সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুল করেননি এ তারকা।

ম্যাচের পর মনিকা বলেন, ‘আজকে অনেক অনেক ভালো লাগতেছে। কেননা আজকে আমরা ২০২৬ মেয়েদের এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। তাই আজকে আমরা অনেক অনেক খুশি। আমরা চাই এভাবে ম্যাচের পর ম্যাচ খেলে আরও ভালো করতে।’

‘আজকের দিনের জন্য আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। কেননা তারা সবাই দলকে অনেক সহায়তা করেছে।’

নিজের ভক্ত-সমর্থকদের ভুলে যাননি মনিকা। তাদের উদ্দেশ্যে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভক্ত-সমর্থকদেরও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি চাই তারা সবাই আমাকে এমনভাবে অনেক সমর্থন করে যাক।’

বাছাইপর্বের তিন ম্যাচের সবকটিতে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমার ২-১ গোলে হারায়। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান কাপতুর্কমেনিস্তানবাংলাদেশমনিকামিয়ানমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে ছড়ানো উক্তি ও ছবি ভুয়া

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT