চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে উঠে ‘জেন জি’ নিয়ে বললেন বাংলাদেশ কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

নেপালে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। চতুর্থবার ফাইনালে উঠল লাল-সবুজের দল। জয়ের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন মারুফুল হক। বর্তমান প্রজন্মের চাওয়া নিয়েও কথা বলেছেন বাংলাদেশ কোচ।

ভারতকে হারানো নিয়ে মারুফুল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেছি, আমাদের জেন জি বা জেনারেশন জেড-এর সবাই আশা করছিল আমরা ভারতকে হারাব। আমার মনে হয়েছে তারা খুশি হয়েছে এবং অনেক খুশি হয়েছে।’

‘আসর শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল এখানে ফাইনাল খেলা। যদিও আমরা গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচটি হেরে গিয়েছিলাম। যেহেতু আমাদের প্রতিপক্ষ ভারত ছিল, খেলোয়াড়দের মনোভাব ছিল ভালো করার এবং সেখান থেকেই তারা ভালো পারফর্ম করেছে।’

চোট পাওয়া গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ সম্পর্কে তিনি জানালেন, ‘শ্রাবণের সঙ্গে আমাদের ম্যানেজার রাকিব ভাই আছেন। একটি ভালো হাসপাতালে আছেন এবং একটি ইনজেকশন দেয়া হয়েছে। এখন এমআরআই এবং এক্স রে’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। যতটুকু আমার কাছে তথ্য আছে, তেমন গুরুতর কিছু নেই।’

নেপালের দশরথ স্টেডিয়ামে সেমিতে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় ছিল। টাইব্রেকে ৪-৩ ব্যবধানে ফল আসে। টাইব্রেকারে নায়ক হয়েছেন বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। দুটি শট ঠেকিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফনেপালবাংলাদেশভারতমারুফুললিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে গাছে বেঁধে নির্যাতন!

মে ৬, ২০২৬

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

মে ৬, ২০২৬

‘অবিশ্বাস্য এক রাত’, ২০ বছর পর ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

মে ৬, ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

মে ৬, ২০২৬
ছবি: ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা।

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT