চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিকের গোলে প্রথমার্ধে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে এগিয়ে বাংলাদেশের দল

লাতিন বাংলা সুপার কাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দল আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্লোনের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারস দল। মো. মানিকের গোলে প্রথমার্ধে এগিয়ে আছে বাংলাদেশের দলটি। প্রথমার্ধে বাংলাদেশের কাছে খুব একটা পাত্তা পায়নি আর্জেন্টিনা।

অ্যাথলেটিকো শার্লোনের বিপক্ষে খেলতে নেমে প্রথম আক্রমণে উঠে বাংলাদেশ। তবে আর্জেন্টিনার গোলকিপার এ যাত্রায় ঠেকিয়ে দেন বাংলাদেশ দলকে। ১৪ মিনিটে ক্যাসপার হকের একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে বল নিয়ে যান শার্লোনের ডি বক্সে। পরে ওয়ান টু ওয়ান পাস, সেখান থেকে দলকে এগিয়ে মো. মানিক।

১৮ মিনিটের সময় ভালো একটি আক্রমণ করেছিল অ্যাথলেটিকো শার্লোন। কর্নার আদায় করে নেয়া ক্লাবটি প্রায় গোলের দেখা পেয়েছিল। তবে ক্যাসপার হকের দৃঢ়তায় এ যাত্রায় যায় রেড গ্রিন ফিউচার স্টারস।

প্রথমার্ধে বেশ আধিপত্য রেখেছিল বিতোশেক চাকমার দল। গোল করার পর আরও কিছু আক্রমণে উঠলেও খুব একটা সুবিধা করতে পারেনি রেড-গ্রিনরা। ৩১ মিনিটের সময় আবারও গোল করেন মো. মানিক। তবে সেটি অফসাইডে বাতিল হয়ে যায়।

পরে মো. মানিক আরও একটি সুযোগ পান ডি বক্সের মধ্যে। তবে সেটি গোলবারের অনেক উপর দিয়ে মারেন। প্রথমার্ধে আর্জেন্টাইন ক্লাবের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। পরে ওই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসপারবাংলাদেশমানিকরিফাতলাতিন বাংলা সুপার কাপশার্লোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকাণ্ড: কেন সন্দেহের তীর গৃহপরিচারিকার দিকে?

পরবর্তী

নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো স্থানীয় ৮১ পর্যবেক্ষক সংস্থা

পরবর্তী
বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের সামনে নির্বাচন সম্পর্কিত লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো স্থানীয় ৮১ পর্যবেক্ষক সংস্থা

ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ পর্যন্ত তাদের পরিণতিও হবে আওয়ামী লীগের মতো: ব্যারিস্টার ফুয়াদ

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT