ফুটবল

আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের দল

লাতিন বাংলা সুপার কাপ

বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল একটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিচ্ছে, স্টেডিয়ামের দর্শকাসন ও খেলোয়াড়রা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্লোনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারস দল। মো. মানিকের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। পরে অ্যাথলেটিকো গোল করে সমতায় আসে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে শার্লোনের বিপক্ষে প্রথমে আক্রমণে ওঠে বাংলাদেশ। অতিথি গোলকিপার সে যাত্রায় ঠেকিয়ে দেন বাংলাদেশের দলকে। ১৪ মিনিটে ক্যাসপার হক একক প্রচেষ্টায় মাঝমাঠ থেকে বল নিয়ে যান শার্লোনের ডি বক্সে। পরে ওয়ান টু ওয়ান পাস, সেখান থেকে ডি বক্সে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে মো. মানিক।

১৮ মিনিটে ভালো একটি আক্রমণ করেছিল অ্যাথলেটিকো শার্লোন। কর্নার আদায় করে নেয়া ক্লাবটি প্রায় গোলের দেখা পেয়ে যাচ্ছিল। ক্যাসপার হকের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় রেড গ্রিন ফিউচার স্টারস। ৩১ মিনিটে আবারও গোল করেন মানিক। সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। পরে মানিক আরও একটি সুযোগ পান ডি বক্সের মধ্যে। সেটি গোলবারের অনেক উপর দিয়ে মারেন। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর নেমেই সমতায় আসে আর্জেন্টাইন ক্লাবটি। গোল করেন শার্লোনের অ্যালান সারমিয়েন্টো, ১-১ সমতা তখন। ৭৪ মিনিটে হাতাহাতি করে বাংলাদেশের হাবিব রেদওয়ান এবং আর্জেন্টিনার দুই খেলোয়াড় লাল কার্ড দেখেন। দুদলের মাঝে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

৮৬ মিনিটে ডি বক্সের কিছুটা আগে ফ্রি কিক পায় স্বাগতিকরা। সেখান থেকে নেয়া শট গোলকিপারের হাতে লেগে বঞ্চিত হয় বাংলাদেশের দলটি। অবশ্য শার্লোনের গোলকিপার কিছুটা আঘাত পান। ৯৩ মিনিটে আর্জেন্টিনার নেয়া নিশ্চিত শটের বল গোলমুখ থেকে ফেরত পাঠান হেদায়েতউল্লাহ, বেঁচে যায় স্বাগতিকরা। আর সমতায় শেষ হয় খেলা।

বিষয়:আর্জেন্টিনা ক্যাসপার বাংলাদেশ মানিক রিফাত লাতিন বাংলা সুপার কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…