চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের কাছে আধাডজন গোল হজম বাংলাদেশের

ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ: দ্বিতীয় ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের হুয়া ম্যাক ইনডোর স্টেডিয়ামে রাহবার ওয়াহেদ খানের দল হেরেছে ৬-১ গোলে। বাংলাদেশের একমাত্র গোলটি করেন কাজী ইব্রাহিম আহমেদ। কোচ সাঈদ খোদারাহমি শিষ্যরা পরের ম্যাচে নামবে ১৮ জানুয়ারি, ভুটানের বিপক্ষে।

প্রথম গোল করে মালদ্বীপ, প্রথম মিনিটেই তাদের অধিনায়ক মো. ইমরান গোল করেন। নেমেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাহবার খানের দারুণ এক প্রচেষ্টা বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

অষ্টম মিনিটে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকের একটি চেষ্টায় গোল আনেন মালদ্বীপের ঈশান ইব্রাহিম। পরের মিনিটে আহমেদ রাহিল রশিদ বাংলাদেশের জালে আবারও বল জড়ান। ১০ মিনিটে বাংলাদেশের দুটি আক্রমণ রুখে দেন মালদ্বীপ গোলকিপার।

Banglabid

পনেরো মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন বাংলাদেশের ইনতিসার চৌধুরী। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় তাকে। পেনাল্টি থেকে গোল করে ৪-০তে এগিয়ে যায় মালদ্বীপ।

কাজী ইব্রাহিম আহমেদ বাংলাদেশকে প্রথমবার গোল এনে দেন ২০ মিনিটে। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে প্রথম গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১। ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলমুখে বেশি সুবিধা করতে পারেনি মালদ্বীপ। বাংলাদেশও ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশ বেশকিছু ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি খোদারাহমির শিষ্যরা।

Reneta

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আরও একটি গোল করেন মালদ্বীপ অধিনায়ক মো. ইমরান। একদম শেষ মিনিটে আরও এক গোল হজম করে বসে বাংলাদেশ, ব্যবধান হয় ৬-১। অর্ধডজন গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিমইমরানফুটসালবাংলাদেশভারতমালদ্বীপলিড স্পোর্টসসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT