অন্যান্য খেলা

জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি-২০২৬

বাংলাদেশের যুব হকি দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের যুব হকি দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, খেলোয়াড়রা মাঠে সক্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাপানে ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয়ে শুরু করেছে বাংলাদেশ। মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচে জোড়া গোলে করেছেন মুন্না ইসলাম।

শনিবার কাকামিগাহারায় ম্যাচের নবম মিনিটে মুন্নার গোলে লিড পায় বাংলাদেশ। ১২ মিনিটে ইসমাইল হোসেনের গোলে ব্যবধান দিগুণ করে। ৩০ মিনিটে যোগেশ্বরন নাগুলানের গোলে ব্যবধান কমায় মালয়েশিয়া। ৪০তম মিনিটে জোড়া গোলটি করেন মুন্না।

ম্যাচের ৫০তম মিনিটে মালয়েশিয়ার দ্বিতীয় গোলটি করেন আরিক আইদিল হাকিমি। ৫৭ মিনিটে জনি ইসলামের গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

রোববার বাংলাদেশ সময় সকাল ১০টায় চীনের বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নামবেন মুন্না-জনিরা। গ্রুপপর্বে আরেক প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান, লড়াই বুধবার।

বিষয়:ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি-২০২৬ বাংলাদেশ মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…