চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘ভালো’ পারফরম্যান্স আশা করছেন বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে জায়গা করে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ফুটবলাররা। সম্প্রতি চট্টগ্রামে প্রায় একমাস অনুশীলন করেছে জাতীয় দল। ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল সিরিজ। এই আসরে ভালো করার সুযোগ দেখছেন বাংলাদেশের হেড কোচ পিটার জেমস বাটলার।

দুদিন পর গড়াতে চলেছে বাংলাদেশ-মালয়েশিয়া এবং আজারবাইজানকে ত্রিদেশীয় সিরিজ। আসন্ন সিরিজ সামনে রেখে সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে বাফুফে। সেখানে অধিনায়ক আফঈদা খন্দকারকে নিয়ে ২৫ সদস্যের দল ঘোষণা করেন কোচ বাটলার ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

থাইল্যান্ড মেয়েদের বিপক্ষে দুই ম্যাচে বড় হারের পর সাংবাদিকদের তোপের মুখে পড়েছিলেন বাটলার। এবার পারফরম্যান্স কেমন হবে তা নিয়ে বাটলার জানালেন, ‘আশা করি পারফরম্যান্স এবার অবশ্যই ভালো হবে। থাইল্যান্ড সফরের আগে আমাদের সময় অল্প ছিল প্রস্তুতির জন্য। এবার ২২ দিন সময় পেয়েছি।’

মেয়েদের লিগ নিয়ে বাটলার বলেন, ‘আমাদের এখানে মেয়েদের ফুটবল লিগ নেই। এই লিগ আমাদের উন্নতির জন্য অনেক বেশি প্রয়োজন, খুব করে প্রয়োজন। এতে তরুণ অনেক খেলোয়াড় উঠে আসবে, জাতীয় দলে খেলার সুযোগ পাবে।’

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন সংক্রান্ত প্রশ্নে বাটলারের উত্তর, ‘তাকে আর দলে ডাকব না। এ নিয়ে সাংবাদিকদের আর প্রশ্ন করতেও মানা করেন তিনি।’

ত্রিদেশীয় সিরিজ নিয়ে অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘আমার স্বপ্ন ছিল জাতীয় স্টেডিয়ামে খেলার, সেটা পূরণ হতে যাচ্ছে। ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালোই হবে।’

Reneta

২৬ নভেম্বর বাংলাদেশ এবং মালয়েশিয়ার ম্যাচ দিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। ২৯ নভেম্বর খেলবে আজারবাইজান ও মালয়েশিয়া। ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষের ম্যাচ দিয়ে পর্দা নামবে এই সিরিজের। সবগুলো খেলা হবে সন্ধ্যা ৭টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজারবাইজানআফঈদাকিরণবাটলারবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টসসাবিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT