চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের দলে যোগ দিচ্ছেন লিটন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে লিটন দাসের জন্য বিমানের টিকিট করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভাইরাস জ্বর থেকে সেরে ওঠা টাইগার ওপেনার স্কোয়াডে যোগ দিচ্ছেন। বিসিবি সূত্র নিশ্চিত করেছে, রাত ৯টার ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন ক্ল্যাসিক ওপেনার। পৌঁছাবেন মঙ্গলবার সকালে।

জ্বরের কারণে এশিয়া কাপের শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি লিটন। তার জায়গায় নেয়া হয় আরেক উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়কে। লিটন কার জায়গায় স্কোয়াডে ফিরছেন সেটি জানা যায়নি। পাকিস্তান থেকে কোনো ক্রিকেটার ফিরে আসছে কিনা সে উত্তরও মেলেনি বোর্ডের দিক থেকে।

অন্য একটি সূত্রে জানা গেছে, এশিয়া কাপের দলে চোট সমস্যা রয়েছে। কে ছিটকে পড়ছেন সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গত ২৭ আগস্ট এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ দল। কিন্তু জ্বরে পড়ে লিটন দলের সঙ্গে যেতে পারেননি। তার সুস্থ হওয়ার অপেক্ষা করা হয়। গ্রুপপর্বের দুই ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় লিটনের পরিবর্তে পাঠানো হয় বিজয়কে। বিজয় অবশ্য ম্যাচ পাননি।

আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপপর্ব পেরিয়ে বাংলাদেশের সুপার ফোর কার্যত নিশ্চিত। সব ঠিক থাকলে সুপার ফোরে বুধবার লাহোরে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩বাংলাদেশলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাকিবসুপার ফোর
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT