ফুটবল

বাফুফের কার্যনির্বাহী সভা থেকে যা কিছু জানা গেল

বাফুফের কার্যনির্বাহী সভা, কর্মকর্তাদের আলোচনা ও সিদ্ধান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের কার্যনির্বাহী সভায় কর্মকর্তারা গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বছর শেষের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পঞ্চম কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। সেখান থেকে আয় এবং অন্য অনেক ব্যাপারে তথ্য জানানো হয়েছে। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সভা শেষে হরেক তথ্য জানান।

আমিরুল ইসলাম জানালেন, ‘বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির অনুমতিক্রমে প্রথমে মোনাজাতের মাধ্যমে অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। এরপর ভারতকে হারানোয় জাতীয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয়েছে।’

বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুর, হংকং চায়না এবং ভারতের বিপক্ষে ম্যাচের আয় তুলে ধরেন তিনি। জানালেন, ‘সিঙ্গাপুর, হংকং চায়না এবং ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মোট ৪ কোটি ৫ লাখ ৭,৮৭৪ টাকা আয় হয়েছে।’

‘আগামী ২০ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৫ জাতীয় লিগের খেলা শুরু হবে। খেলা হবে নোয়াখালীতে। আন্তর্জাতিক ম্যাচের জন্য সিলেট স্টেডিয়ামকে বাছাই এবং ফিফার সাহায্যে প্রস্তুত করার সিদ্ধান্তও নিয়েছে বাফুফে কমিটি।’ যোগ করে আমিরুল ইসলাম।

আরও বলেন, ‘জানুয়ারি থেকে ছেলে এবং মেয়ে উভয় দলের ফুটসাল শুরু হবে। টেকনিক্যাল কমিটির জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে পাওয়া যাবতীয় সহযোগিতা এবং চীনে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ফলাফলের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়েছে।’

বিষয়:অনূর্ধ্ব-১৫ খালেদা নোয়াখালী বাংলাদেশ ভারত যশোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…