চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান কাপের মূলপর্বের টিকিট পেল অনূর্ধ্ব-২০ বাংলাদেশও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল এশিয়ান কাপের মূলপর্বের টিকিট পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগে এশিয়ান কাপে মূলপর্বে খেলার টিকিট কেটেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার টিকিট পেল অনূর্ধ্ব-২০ লাল-সবুজের মেয়েরাও। লাওসে বাছাইয়ে শেষ ম্যাচ হারার পর দৃষ্টি ছিল সেরা রানার্সআপ হিসেবে জায়গা পেতে, সেখানে ৮ গ্রুপের সেরা তিন রানার্সআপের মধ্যে থেকে থাইল্যান্ডে হতে চলা আগামী আসরে জায়গা পেয়েছে বাংলাদেশ।

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে ৩৩টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলেছে এবারের বাছাইয়ের আসর। গ্রুপ চ্যাম্পিয়ন ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে মূল আসরে। গোল ব্যবধানে সেরা তিন রানার্সআপে থেকে বাংলাদেশও জায়গা করে নিলো আগামী বছর থাইল্যান্ডে হতে চলা মূল আয়োজনে।

ভিয়েনতিয়েনে প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারায় আফঈদা খন্দকারের দল। শেষ ম্যাচে সাউথ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরে যায় পিটার জেমস বাটলারের শিষ্যরা। তিন ম্যাচ শেষে বাংলাদেশের জয় দুটি, পয়েন্ট ৬, প্রতিপক্ষকে দিয়েছে ১২ গোল। বিপরীতে হজম করেছে ৭ গোল।

স্বাগতিক হিসেবে সরাসরি মূলপর্বে খেলবে থাইল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা করে নিয়েছে নর্থ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান এবং সাউথ কোরিয়া। সেরা তিন রানার্সআপ হিসেবে জায়গা করে নিয়েছে জর্ডান, চাইনীজ তাইপে এবং বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াউজবেকিস্তানচাইনীজ তাইপেচীনজর্ডানজাপানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT