চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্ডান-তাইপেকে শক্ত প্রতিপক্ষ মানছেন বাংলাদেশের কোচ

মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের দলগত ছবি, খেলোয়াড়রা সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ। খেলতে হবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দু’দল স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে দল দুটিকেই কঠিন বলছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের কোচ একেএম সাইফুল বারী টিটু।

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স কক্ষে আসরের বিস্তারিত জানাতে করা হয় সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান।

ম্যাচ দুটি সামনে রেখে অনূর্ধ্ব-১৭ মেয়েদের ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। অর্পিতা বিশ্বাস অর্পিতার নেতৃত্বে খেলবে লাল-সবুজের দল।

সংবাদ সম্মেলনে কোচ টিটু জানান, ‘সবমিলে আমি ২৭-২৮ তারিখ থেকে মেয়েদের সাথে অনুশীলন শুরু করেছি। সাফ খেলতে যাওয়ার এবং খেলার সময় তাদের কিছু পর্যবেক্ষণ আমি দিয়েছি, কোচদের। আগেরবার সাফের সময়কার কিছু খেলোয়াড় এখনও দলে আছে।’

‘আমাদের আসল প্রস্তুতিটা দুবাইয়ে হবে। এমন দুইটা দলের সাথে আমাদের এশিয়ান কাপের বাছাই হবে যাদের সিনিয়র একটা দলের র‌্যাঙ্কিং, জর্ডান ৭৬, আরেকটি চাইনিজ তাইপে ৪২-এ। আসলে ওরা আমাদের থেকে একটু এগিয়ে।’

‘চাইনিজ তাইপের অনূর্ধ্ব-১৭ দলের তেমন কোনো খেলা আমরা দেখতে পারিনি। জর্ডানের একটা ম্যাচ আমরা দেখেছি সেটাও ইউটিউবে। সেখানে জর্ডানের খেলোয়াড়দের দেখেছি বেশ শক্তিশালী, পাওয়ার শুটিং, বোঝা যায় ভালো অনুশীলন করে মোটামুটি ভালো একটি পর্যায়ে আছে। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে, এই গ্রুপ থেকে আমরা কোয়ালিফাই করতে পারব কি না সেটা দেখার ব্যাপার। এর জন্য আমাদের মনোযোগী, মানসিকভাবে শক্তিশালী হতে হবে।’

Reneta

বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। বাকি দুই সদস্য জর্ডান ও চাইনিজ তাইপে এবং সবগুলো খেলা হবে জর্ডানের আকাবা স্টেডিয়ামে। ১৩ অক্টোবর জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্পিতাআকাবাএএফসিএশিয়ান কাপজর্ডানটিটুতাইপেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT