অর্থনীতি

বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায়ও বাংলাদেশ শঙ্কামুক্ত

বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায়ও বাংলাদেশ শঙ্কামুক্ত, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায়ও বাংলাদেশ শঙ্কামুক্ত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা। বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য ক্রেডিট রেটিং সংস্থা- এস এন্ড পি গ্লোবাল বলছে, আগামী এক বছরের মধ্যেই বিদেশি মুদ্রার অস্থিরতা কাটিয়ে স্বস্তিতে ফিরবে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর হাবিবুর রহমান বলেছেন, এসএন্ডপি’র রিপোর্ট দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। বিশ্বব্যাংকের বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনও বলেছেন, সামষ্টিক অর্থনীতির শক্ত ভিতের কারণে বহুজাতিক সংস্থা থেকে সস্তায় ঋণ পেতে সমস্যা বাংলাদেশের হবে না।

বিষয়:Bangladesh অর্থনীতি বাংলাদেশ বিশ্ব শঙ্কামুক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…