চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইরিশদের দাপটে হারিয়ে ঘুরে দাঁড়াল টাইগার যুবারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে হার দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করলেও আয়ারল্যান্ডকে দাপটে হারিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ওপেনিংয়ে দারুণ সূচনার পর শিহাব জেমস ও আহরার আমিনের অপরাজিত ১০৯ রানের জুটিতে ৬ উইকেটের বড় জয় পেয়েছে টাইগার্স যুবারা।

আহরার ৬৩ বলে ৪৫ রানে এবং মোহাম্মদ শিহাব জেমস ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ৪৬.৫ ওভারে ১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সম্মিলিত ৪৫৭ রান অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে দুই দলের মধ্যকার খেলায় সর্বোচ্চ রানের রেকর্ড।

লক্ষ্য তাড়ায় নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সাদিক। ৯০ রানের এ জুটি ভাঙে ২০তম ওভারের প্রথম বলে। ৬৩ বল খেলে ৩৬ রান করে আউট হন আদিল।

আদিলের আউটের শিবলীও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সাথে ১৭ রানের ছোট্ট একটি জুটি গড়ে ৪৪ রানে সাজঘরে ফেরেন তিনি। ৬০ বলের এ ইনিংসে ৩টি চারের মার রয়েছে। ৯০ রানে এক উইকেট থেকে মুহুর্তে ১৩০ রানে ৪ উইকেটে দাড়ায় বাংলাদেশের স্কোর।

আয়ারল্যান্ডের ডানহাতি অফস্পিনার স্কট ম্যাকবেথ নেন ২ উইকেট। এছাড়া জন ম্যাকনালি এবং ম্যাথিউ ওয়েলডন নেন একটি করে উইকেট।

Reneta

এর আগে ব্লুমফন্টেইনে শনিবার টসে হারা আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে তোলে ২৩৫ রান। ফিফটি হাঁকানো কিয়ান হিলটন নার্ভাস নাইন্টিজে কাটা পড়েন।

দলীয় ২৬ রানে আইরিশরা প্রথম উইকেট হারায়। রায়ান হান্টার ব্যক্তিগত ৯ রানে পেসার মারুফ মৃধার বলে চৌধুরী রিজওয়ানের হাতে ধরা পড়েন। তিনে নামা গ্যাভিন রাউলস্টনও ধরা পড়েন রিজওয়ানের হাতে, ৫ রান করা এ ব্যাটারের উইকেট নেন শেখ পারভেজ জীবন।

ওপেনার জর্ডান নেইল ৪৭ বলে ৫ চারে ৩১ রান করে মো. রাফি উজ্জামান রাফির বলে বোল্ড হন। শেখ পারভেজ জীবনের বলে ১৩ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক ফিলিপাস লে রক্স। ৪ উইকেটে ৯৫ রান করা আইরিশরা পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন, ৭৮ রান যোগ করেন কিয়ান হিলটন ও স্কট ম্যাকবেথ। ২৮ রানে ম্যাকবেথ টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির বলে ফিরতি ক্যাচ দেন।

সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা আদায়ে ব্যর্থ হন হিলটন। পেসার মারুফের বলে রাব্বির তালুবন্দি হওয়ার আগে খেলেন ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ৯০ রানের ইনিংস। রানের গতি বাড়ানোর চেষ্টা করা জন ম্যাকনালি শেষ ওভারে রোহানাত দৌলা বর্ষণের বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ২৩ রান। পরে রান আউট হন অলিভার রিলি।

বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা ৪৫ ও শেখ পারভেজ ইমন ৫৪ রান খরচায় পান ২ উইকেট। একটি করে উইকেট নেন বর্ষণ, রাফি ও রাব্বি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআয়ারল্যান্ডআহরারইমনবাংলাদেশব্লুমফন্টেইনমারুফরাব্বিলিড স্পোর্টসশিহাবসাউথ আফ্রিকাহিলটন
শেয়ারTweetPin

সর্বশেষ

নিষেধাজ্ঞার ২৪ বছর পরও কমেনি পলিথিন নির্ভরতা: গবেষণা

জুন ১০, ২০২৬

নিভে গেলেন প্রদীপ, নাট্যাঙ্গন কি তাকে মনে রাখবে?

জুন ১০, ২০২৬
২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী লিওনেল মেসি

বিশ্বকাপ ২০২৬: গোল্ডেন বলের দাবিদার কারা?

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

জুন ১০, ২০২৬

বিশ্বকাপ মঞ্চ মাতাবেন বিশ্বসেরা তারকারা, কারা থাকছেন?

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT