চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে শেষ টি-টুয়েন্টি, যা বললেন বোলিং কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ফেব্রুয়ারিতে গড়াবে ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে চলতি আয়ারল্যান্ড সিরিজই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ক্রিকেট। এরপর বিপিএল, তারপরই বিশ্বকাপ। তাই জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায় টিম টাইগার্স, বললেন পেস বোলিং কোচ শন টেইট।

আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে একটি করে জয়-পরাজয়ে সমতায় আছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ২টায় সিরিজ নির্ধারণী পরীক্ষা লিটন দাসের দলের।

সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে টেইট বলেছেন, ‘দেখুন, আমার মনে হয়, নিজেদের কাজ জটিল করে তোলার কোন প্রয়োজন নেই। শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং জিততে হবে। প্রতিটি জয়, প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ জিতলেই সেটা থেকে আত্মবিশ্বাস মেলে।’

Banglabid

‘আমরা সেরা যে কাজটি করতে পারি তা হল, গত ম্যাচে জয়ের বিশ্বাসকে আগামী ম্যাচে বয়ে নেয়া ও ভালো খেলা। আশা করি আমরা জিতব। তারপর তো কিছুটা বিরতি আছে। বিরতিও জরুরি, তাই না? আমরা যদি জয় দিয়ে বিরতিতে যেতে পারি, সেটি সেরা ব্যাপার হবে। আমার তাই মনে হয়, চিন্তাভাবনা জটিল করার দরকার খুব একটা নেই।’

আয়ারল্যান্ড সিরিজের পরই বিপিএল। দীর্ঘ টুর্নামেন্টে শঙ্কা থাকে পেসারদের চোট নিয়ে। টেইট বললেন, ‘চোট নিয়ে ভাবছি না। এটা আমার নিয়ন্ত্রণে নেই। বিপিএল হচ্ছে বিশ্বকাপের আগে, এটা ভালো দিক। খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝে থাকবে। ব্যাপারটা ইতিবাচক। চোট যেকোনো সময় যেকোনো জায়গায় হতে পারে। এটা আমার হাতে নেই। ফাস্ট বোলিং কোচ হিসেবে আমি বিশ্বকাপ নিয়েই ভাবছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশলিড স্পোর্টসশন টেইট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT