ক্রিকেট

চার-ছক্কার বৃষ্টি নামালেন লিটন-রনি

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, চার-ছক্কার বৃষ্টি নামালেন লিটন-রনি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, চার-ছক্কার বৃষ্টি নামালেন লিটন-রনি, দেশের ক্রিকেটের উত্তেজনাপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে হয়ত ভুলই করে ফেলেছেন আয়ারল্যান্ডের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক পল স্টার্লিং! লিটন দাস ও রনি তালুকদার ব্যাটে যেভাবে চার-ছয়ের বন্যা বইছে, তাতে টস জয়ের পর দলীয় সিদ্ধান্ত কেবল আক্ষেপই বাড়াবে সফরকারীদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে’র ৬ ওভারে এসেছে ৮১ রান। যা বাংলাদেশের সর্বোচ্চ। আগের সেরা সংগ্রহ ছিল ৭৪ রান।

লিটন ৪০ ও রনি ৩৮ রানে অপরাজিত আছেন। দুজন মিলে চার মেরেছেন সাতটি, ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি।

বিষয়:পাওয়ার প্লে প্রথম টি-টুয়েন্টি বাংলাদেশ-আয়ারল্যান্ড সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…