চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটিংয়ে অনেকটা একাই লড়লেন ফারজানা হক, বোলিংয়ে সেমিফাইনালের পর ফাইনালেও হাল ধরলেন স্পিনাররা। টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা নির্ধারণী মঞ্চে তাতে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।

ফাইনালটির গুরুত্ব খানিকটা কমে গিয়েছিল! কারণ সেমি জিতেই ২০২৩ সালের বৈশ্বিক আসরটিতে জায়গা পাকা করে রেখেছিল দুদল। গ্রুপপর্বের দেখায় হারার পর ফাইনালেও রুমানা-নাহিদাদের কাছে ধরাশায়ী হলেন আইরিশ মেয়েরা। এই জয় ভূমিকা রাখবে বিশ্বকাপের গ্রুপিংয়ে।

সাউথ আফ্রিকায় ১০ দলের আসর শুরু হবে আসছে বছরের ৯ ফেব্রুয়ারি, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই নির্ধারণ করা হয়েছে ৮ দল। শেষ দুদল হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপটিতে সাউথ আফ্রিকা (স্বাগতিক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ড খেলবে।

বাছাইপর্বের ফাইনালে আবুধাবিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা ভালো শুরু পায়নি বাংলাদেশ। ২৩ রানে ওপেনার মুর্শিদা খাতুন ৬ রান করে ফেরার পর ব্যর্থ হয়েছে টপ অর্ডার। রান পাননি অধিনায়ক নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, ঋতু মনি, সালমা খাতুন।

চারে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন রুমানা আহমেদ। ৫৫ বলে ৭ চারে ৬১ রান করে বড় পুঁজি আনতে একাই লড়েছেন ফারজানা। ১০১ রানে ফারজানা ফিরলে আবার চাপে পড়ে দল। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২০ রান তুলতে পারে বাংলাদেশ।

Reneta

ব্যাটিংয়ে মোটামুটি থাকলেও সেই পুঁজিকেই আইরিশ মেয়েদের সামনে পাহাড়সম বানিয়ে দেন টাইগ্রেস স্পিনাররা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারানো আয়ারল্যান্ড যেতে পারে ১১৩ রান পর্যন্ত। সব কয়টি উইকেটই নিয়েছেন রুমানা-সোহেলিরা।

এদিন পুরো ২০ ওভারেই স্পিনারদের উপর ভরসা রেখেছেন জ্যোতি। তার দামও রেখেছেন সতীর্থ সকলে। দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা, মেঘলা ও সোহেলি আক্তার। ৪ ওভারে ২৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে জয়ের পথ সুগম করেছেন রুমানা।

আইরিশদের টপ অর্ডার ধসিয়ে দেয়ার কাজটা নাহিদা-মেঘলারা দারুণভাবে সামলেছেন। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচ করেছেন সানজিদা আক্তার মেঘলা। ফিরিয়েছেন প্রতিপক্ষের দুই টপ অর্ডার ব্যাটারকে৷

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান নয় নম্বরে নামা আর্লেন কেলির। ২৪ বলে ২ চারে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন এইমার রিচার্ডসন। শেষদিকে কারা মুরাইয়ের ১০ বলে ১৩ রানের ইনিংসও ঠেকাতে পারেনি ফাইনালের হার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০নিগারবাংলাদেশমেঘলামেয়েদের টি-টুয়েন্টি বাছাইলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারও ফ্লপের পথে কঙ্গনার নতুন ছবি!

জুন ১৩, ২০২৬

অংশীজনদের সম্পৃক্ততা ছাড়া গণমাধ্যম কমিশন কার্যকর হবে না: মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

নেইমারের জায়গায় কে, মরক্কোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিল একাদশ

জুন ১৩, ২০২৬

হাছন রাজাকে উৎসর্গ করে ‘প্রাণ বন্ধের সনে’

জুন ১৩, ২০২৬

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT