চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা যত বেশি খেলব, তত দ্রুত উন্নতি করব’

বলছেন আয়ারল্যান্ড কোচ হেনরিখ মালান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
হেনরিখ মালান

হেনরিখ মালান

২০১৮ সালে টেস্ট যাত্রা শুরু হয় আয়ারল্যান্ডের। বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টসহ ৭ বছরে ১১ ম্যাচ খেলেছে তারা। ৯টিতে হার, জিতেছে দুটি। সিলেটে ইনিংস ও ৪৭ রানে হেরে আইরিশরা মিরপুরে ঘুরে দাঁড়াতে চায়। সফরকারী দলের কোচ হেনরিখ মালান জানালেন, আরও বেশি টেস্ট খেলতে চান। বললেন, আমরা যত বেশি খেলব, তত দ্রুত উন্নতি করব।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। প্রস্তুতি শেষে সংবাদ সম্মেলনে আসেন মালান। জানান, মিরপুরে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন।

‘এখানে(মিরপুরে) ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের সামনে দারুণ সুযোগ। আমরা ২০২৩ সালে এখানে খেলেছি। কন্ডিশন নিয়ে মোটামুটি ধারণা আছে। গত সপ্তাহে সিলেটে খেলেছি। ওই ম্যাচ থেকে আমাদের শেখার অনেককিছু আছে। আশা করি, সে ম্যাচে করা ভুলগুলো পাল্টাতে পারবো এবং একটি প্রতিযোগিতা তৈরি করতে পারব। আমরা এখানে কেন এসেছি তার যৌক্তিকতা প্রমাণ করতে পারব।’

নিজেদের আরও পরিণত করতে বেশি বেশি টেস্ট খেলতে চায় আয়ারল্যান্ড। মালান বললেন, ‘এটা অবশ্যই সবার জানা, আমরা খুব বেশি ক্রিকেট খেলিনি। আমরা যতবেশি খেলব, তত দ্রুত উন্নতি করব।’

‘আমরা খেলার পরিস্থিতি সম্পর্কে ধারণা নিচ্ছি, কন্ডিশনগুলো ভালোভাবে বুঝে নিচ্ছি। আর তারপর সেই গতি খুঁজে বের করার চেষ্টা করছি, আমরা টেস্ট ক্রিকেটে ধারাবাহিক থাকতে চাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশমালানমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT