চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ড ভালো খেলেছে, আমরা পারিনি: হৃদয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হৃদয় সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর আশা ছিল টি-টুয়েন্টিতেও আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো করবে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় পিছিয়ে পড়ে সিরিজ শুরু করতে হয়েছে লিটন দাসের দলকে। প্রথম ম্যাচে ৩৯ রানে হার দেখেছে বাংলাদেশ। পরে মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বলেছেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।

ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৩* রান করা হৃদয় বলেছেন, ‘আমার কাছে ম্যাচ কঠিন মনে হয়নি। যদি আমাদের একটা বড় জুটি হতো, খেলাটা অন্যরকম হতো। কারণ দেখেন, আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি। আমি আর জাকের আলী যখন ব্যাটিং করছিলাম, তখনও যদি আমাদের একটা জুটি, ৭০-৮০ একটা জুটি হতো, হয়তো অন্যরকম একটা ম্যাচ হতে পারতো।’

‘বাংলাদেশের এখনকার উইকেট অবশ্যই অনেক ভালো। ওরা ভালো খেলেছে, আমরা ভালো করতে পারিনি। উইকেটের এখানে দোষ দিয়ে লাভ নেই। নিজেরাই পরিকল্পনার ভালো বাস্তবায়ন করতে পারিনি। কিছু উইকেট তাড়াতাড়ি গেছে। আমরা খেলাটা ধরেছিলাম, আমি আর জাকের, সময়টা আমাদের উচিত ছিল আরেকটু খেলা, যতটুকু নিয়ে যাওয়া যায়।’

‘তখন হয়তবা আমাদের শেষ জুটি কাজ করতে পারতো। তাহলে রিশাদ-সাকিবের জন্য কাজটা করা সহজ হয়ে যেত। মনে হয়েছে যে, ওদের দুজনের (সাকিব-রিশাদ) সামর্থ্য আছে অবশ্যই ভালো ব্যাটিং করার। ওরা যদি আরেকটু পরে আসতো, আরও ধরেন চার-পাঁচ ওভার আছে এরকম সময় যদি আসতো, তখন খেলাটা অন্যরকম হতো।’

বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৩ রান করেন হৃদয়। ২০ এবং ১২ করেন জাকের আলী অনিক ও শরিফুল ইসলাম। বাংলাদেশের বাকি ব্যাটারদের কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি। ১৪২ রানে শেষ হয় ইনিংস, সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে হার দেখতে হয় ৩৯ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডজাকেরবাংলাদেশরিশাদলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT