বাংলাদেশ

ভালো ‘ওয়ার্কিং রিলেশন’ রাখতে বাংলাদেশ-ভারত সম্মত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে। শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

এসময় ভারতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আগের পর্যায়ে পৗেঁছে গেছে বলেও উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

বিষয়:পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…