ফুটবল

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়নরা

টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। লাল-সবুজের যুবাদের বরণ করে নিতে প্রস্তুত দেশবাসী। রোনান সুলিভানদের সাফল্যকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ফেডারেশন।

শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের বহনকারী উড়োজাহাজ ৪৯ মিনিট দেরিতে দেশের মাটিতে নামে।

বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুষ্পস্তবক ও উষ্ণ করতালির মধ্য দিয়ে ট্রফি জয়ী বীরদের বরণ করে নেয়া হয়।

সাফ চ্যাম্পিয়ন দলের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুসজ্জিত ছাদখোলা বাস। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে যাবে চ্যাম্পিয়নরা। সেখানেই মূল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিষয়:আমিনুল হক ছাদখোলা বাস বাফুফে বাংলাদেশ ভারত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…