চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় খেলোয়াড়রা পাচ্ছেন আর্থিক পুরস্কার, বাফুফে যা বলছে

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলছে, উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৬ সালের পর মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মূলপর্বে জায়গা করে নিয়েছে ভারত। দীর্ঘদিন পর এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ায় খেলোয়াড়দের আর্থিক পুরস্কার দিচ্ছে দেশটি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইআইএফ) থেকে খেলোয়াড়দের পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

ভারতীয় ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, খেলোয়াড়দের নগদ ২৫,০০০ হাজার মার্কিন ডলার দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ লাখের বেশি। বাছাইপর্বে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় ভারতের দলটি।

ভারতীয়দের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলও থাইল্যান্ডে হতে যাওয়া আসরের মূলপর্বে জায়গা করে নিয়েছে। তৃতীয় সেরা রানার্সআপ দল হিসেবে আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে আফঈদা খন্দকারের দল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য এখনও কোন পুরস্কার বা সংবর্ধনার ব্যাপারে জানানো হয়নি।

Banglabid

সোমবার বিকেলে বাফুফের কনফারেন্স কক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী লিমিটেড ঢাকা ও মুরাস ইউনাইটেডের খেলার সংবাদ সম্মেলন ছিল। সেখানে বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

তিনি জানালেন, ‘মেয়েদের সংবর্ধনার ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে আমার তরফ থেকে ছোট একটি গিফট থাকবে মেয়েদের জন্য।’

নারী ফুটবলারদের সংবর্ধনার ব্যাপারে বাফুফের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের সংবর্ধনার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার রাত দেড়টায় লাওস থেকে ঢাকায় পৌঁছাবে নারী দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীএএফসিকিরণচ্যালেঞ্জ লিগবাফুফেবাংলাদেশভারতলাওসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আগস্ট ১৩, ২০২৬

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT