ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচে জয়ের উদযাপন করছে, খেলোয়াড়রা একসঙ্গে উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম দুই ম্যাচে হেরে ইতিমধ্যে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানতেডে দুই দল নামবে নিয়ম রক্ষার লড়াইয়ে। ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যেখানে বৃষ্টির শঙ্কা রয়েছে।

ভারতীয় গণমাধ্যমসূত্রে বলছে, হায়দরাবাদে সকাল ১০-১২ টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। দিনের বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরিমাণ ক্রমশ কমতে থাকবে।

খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায় এবং এ সময় বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। এ সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র ৭ শতাংশ। রাত ৮-৯ টা পর্যন্ত সেই সম্ভাবনা আরও এক শতাংশ কমে যাবে।

তবে খেলা যেহেতু ৭-১১ রাত টা পর্যন্ত হবে, রাত ১০ টার পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এ সময় বাতাসে আদ্রতা থাকবে ৮০ শতাংশের বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমের খরব অনুযায়ী বৃষ্টি হলেও ম্যাচের উপর তার প্রভাব পড়ার সম্ভাবনা খুব বেশি না।

শনিবার বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় খেলা শুরু।

বিষয়:বাংলাদেশ ভারত মাহমুদুল্লাহ রাজীব গান্ধী হায়দরাবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…