চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে সিরিজ জিততে চাই: শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার শান্ত ব্যাটিং করছেন, ভারতের বিপক্ষে সিরিজ জিততে চান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজে ভালো করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ অধিনায়ক আশা করছেন, সূর্যকুমার যাদবের দলকে হারিয়ে সিরিজ জিততে পারবেন। শুক্রবার সংবাদ সম্মেলনে এমন আশা প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জোর দিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে, আমরা সিরিজ জয়ের চিন্তা করছি। আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে আমাদের সেমিফাইনালে যাওয়ার একটু সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারিনি। এটা নতুন দল এবং আশা করব সব খেলোয়াড় ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে।’

‘আমরা সবাই জানি টেস্টে আমাদের সেরাটা দিতে পারিনি, কিন্তু আমরা সেটাতেই থেমে নেই। টি-টুয়েন্টি একটু ভিন্ন ধরনের খেলা। এদিন যে বা যারা ভালো খেলবে, তারাই জিতবে। এটা পূর্বের পারফরম্যান্সের বিষয় নয়।’

Banglabid

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘টি-টুয়েন্টিতে আপনি কিছুই জানেন না। এটা শুধুমাত্র বড় নাম অথবা অভিজ্ঞতার বিষয় নয়। খেলার দিন যে দল ভালো ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করবে তারা জিতবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা সেই দলটা হই।’

১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরা শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করে শান্ত বলেছেন, ‘উইকেট সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। তবে আমরা একবার অনুশীলন করেছি এবং বোঝার চেষ্টা করেছি এর আচরণ কেমন। দ্রুতই খাপ খাওয়ানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যা আন্তর্জাতিক দলগুলো করে থাকে।’

তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়। এ ম্যাচ ঘিরে আগেই তৈরি হওয়া উত্তেজিত পরিবেশের জন্য গোয়ালিয়রে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা ম্যাজিস্ট্রেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়ালিয়রবাংলাদেশভারতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT