চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিন শেষে: লড়ছে বাংলাদেশ, বিপদ বাড়াচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বোলাররা শুরু-শেষে সফল হলেও ব্যাটিং ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৯ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ফলো-অন এড়াতে না পারলেও বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠায়নি ভারত। স্বাগতিকরা ব্যাটে নেমে বিপদ বাড়াচ্ছে, তবে লড়ছে বাংলাদেশও। তিন ব্যাটারকে ফিরিয়েছেন টাইগার বোলাররা। তবে ৩০৮ রানের লিড সংগ্রহ করে ফেলেছে রোহিত শর্মার দল।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে স্বাগতিক দল। জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় দিন শেষে ২১ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৮১ রান তুলেছে ভারত। তৃতীয় দিনে শুভমন গিল ৩৩ রানে ও রিশভ পান্ট ১২ রানে ব্যাটে নামবেন।

চেন্নাইয়ে দ্বিতীয় দিনে বোলারদের দাপট ছিল। দুদলের মোট ১৭টি উইকেট তুলে নিয়েছেন বোলাররা। ভারতের প্রথম ইনিংসে শেষ চার উইকেটের পর বাংলাদেশও ১০ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে ভারতের তিনটি উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স।

Banglabid

৬ উইকেটে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরু রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন। ৩৪৩ রানে সপ্তম উইকেট হারায় ভারত। জাদেজা ফিরে যান ৮৬ রানে। পরে আরও ৩৩ রান যোগ করে বাকী তিন উইকেট হারায় স্বাগতিক দল। অশ্বিনের ১১৩ রানে ভারতের ইনিংস থামে ৩৭৬ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের হয়ে পাঁচটি উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন নেন তিনটি। এবং নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

জবাবে নেমে মধাহ্ন বিরতির আগেই তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। চা বিরতির আগে টাইগারদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১১২ রান। পরে আরও ৩৭ রান যোগ করে ৪৭.১ ওভারে থামে বাংলাদেশ।

Reneta

ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরাহ ৪টি উইকেট নেন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।

ফলো-অন এড়াতে বাংলাদেশের দরকার ছিল আরও ২৮ রান। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে পুনরায় ব্যাটে পাঠাননি। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত।

দিনের শেষদিকে ২৩ ওভার খেলার সুযোগ মেলে স্বাগতিকদের। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটাররা, ৮৩ রান তুলেছেন। তবে তিন উইকেট হারিয়েছেন। ফিরে গেছেন রোহিত, জয়সওয়াল ও কোহলি। পরে গিল ও পান্ট দিন শেষ করেন।

দ্বিতীয় দিনে বাংলাদেশকে তিনটি সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিচেন্নাই টেস্টতাসকিননাহিদবাংলাদেশ-ভারতমিরাজরোহিতলিড স্পোর্টসশান্তহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT