চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো ‘তামিম’কে নিয়েই ভাবছে না আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে গেছে বাংলাদেশ। তার জায়গায় গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আরেক তামিম, তানজিদ হাসান তামিম। বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে আফগানিস্তান অধিনায়ককে উত্তর দিতে হল দুই তামিমকে নিয়েই। হাসমতউল্লাহ শহিদী বলেছেন, ব্যক্তি কাউকে নিয়ে ভাবছে না আফগানিস্তান।

তানজিদ হাসান তামিম সংক্রান্ত প্রশ্নে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ বললেন, ‘দেখেন, আমি এটা আগেও উল্লেখ করেছি, এমনকি মিটিংয়েও এমন প্রশ্নের উত্তর দিয়েছি, আগামীকাল আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব। সুতরাং তাদের প্রতিটি খেলোয়াড় নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’

‘আমরা তাদের সবাইকে নিয়েই পরিকল্পনা করেছি। যেমন আমরা জানি তাদের খেলোয়াড়ের শক্তির জায়গা কোথায়, তাদের দুর্বলতা কোথায়। ভিডিওর মাধ্যমে আমরা এগুলো বের করার চেষ্টা করেছি। যেকোনো একজন খেলোয়াড়কে নিয়ে আমরা কোনো পরিকল্পনা করিনি। আমরা তাদের ১১ জনের বিপক্ষে খেলব। প্রতিটি দলের বিপক্ষেই আমাদের ভালো খেলতে হবে।’

তামিম ইকবাল বাংলাদেশ দলে নেই, এটা আফগানদের স্বস্তি দিচ্ছে কিনা- এমন প্রশ্নে টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষের অধিনায়ক বললেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব, কোনো একক ব্যক্তির বিপক্ষে নয়। দলের বাকি খেলোয়াড়ও প্রচুর সম্ভাবনাময়। সুতরাং আমাদের প্রধান লক্ষ্য থাকবে আগামীকাল যারা খেলবে, তাদের নিয়ে। আমরা আগামীকাল ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব।’

ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শনিবার। প্রথম ম্যাচে টিম টাইগার্স খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ১১টায় ম্যাচ গড়াবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩তানজিদতামিমধর্মশালাবাংলাদেশভারতলিড স্পোর্টসহাসমতউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT