রহমতের সেঞ্চুরি ছাপিয়ে হাসানের হ্যাটট্রিকে বড় লিড বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে দুদলের প্রথম ইনিংস শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। হাসান মাহমুদের হ্যাটট্রিক তোপের মুখে খুব বেশি রান জমাতে পারেননি আফগানরা, অলআউট হয়েছেন ২৪০ রানে। সেঞ্চুরি তুলে নিয়েছেন দলটির অধিনায়ক রহমত শাহ। বাংলাদেশ প্রথম ইনিংস থেকেই লিড জমিয়েছে ১০৬ রানের।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ১০৫ রানে অপরাজিত থাকেন ৩৩ বর্ষী রহমত। ২১৬ বল খেলে চার মেরেছেন ১০টি এবং ছক্কা হাঁকিয়েছেন ২টি। দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন আব্দুল মালিক। ৩২ রান করেন ইকরাম খিল।
আফগানদের কম রানে আটকে রাখার কৃতিত্ব পেসান হাসান মাহমুদের। আফগানদের ৮৩তম ওভারে হ্যাটট্রিক তোলেন টাইগার পেসার। পরপর ফেরান ইসমত আলম, কায়েস আহমেদ এবং জিয়াউর রহমানকে।
বাংলাদেশের দুই পেসারের মধ্যে হাসান সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন। আরেক পেসার ইবাদত হোসেন নিয়েছেন ৪ উইকেট। একটি উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।
প্রথম ইনিংসে তিন ফিফটিতে ৩৪৬ রান করে অলআউট হয়েছিল নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান এসেছিল ওপেনার তানজিদ হাসান তামিম থেকে। আফগান পেসার মোহাম্মেদ সালেম নেন সর্বোচ্চ ৪ উইকেট।




