চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুশীলনে সোমবার বিরতি রেখেছে বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য টানা তিনদিন অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মুষলধারে বৃষ্টির মাঝেও অনুশীলন করেছিল জামাল ভূইয়া-শেখ মোরসালিনরা। তবে চতুর্থ দিনে এসে অনুশীলনে বিরতি দিয়েছে দলটি।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এখনও স্পেনে আছেন জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। সোমবার অথবা মঙ্গলবার দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে স্প্যানিশ কোচের। সহকারী কোচ হাসান আল মামুনের অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন খেলোয়াড়েরা। স্পেনে বসে জাতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন সহকারী কোচ মামুন।

প্রথম দিনে দলের সাথে যোগ দিয়েছিলেন ১৪ জন খেলোয়াড়। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে ম্যাচ খেলতে বিদেশে থাকায় দলের অনেক খেলোয়াড় যোগ দিতে পারেননি জাতীয় দলের ক্যাম্পে। দেশে ফিরলে তারাও যোগ দেবেন।

এ বছরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। এরপর দীর্ঘ সময় ঘরোয়াতে খেলে আবার মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলায় ফিরতে হবে খেলোয়াড়দের। মাঝের সময়টিতে বাংলাদেশ ফুটবল লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ম্যাচগুলো খেলবে বাংলাদেশের খেলোয়াড়েরা।

এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৮ নভেম্বর। তার আগে নেপালের বিপক্ষে ১৩ নভেম্বর প্রীতি ম্যাচ খেলবে হামজা চৌধুরী-সামিত সোমরা। ইংলিশ ফুটবল লিগে লেস্টার সিটির হয়ে খেলা হামজা দেশে আসবেন ৯ নভেম্বর, সামিত সোমের আসার কথা রয়েছে ১০ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাবরেরাজামালনেপালবাফুফেবাংলাদেশভারতমামুনলিড স্পোর্টসসামিতহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

আগস্ট ৮, ২০২৬

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

আগস্ট ৮, ২০২৬

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT