চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ক্যাম্পে হামজা, দুপুরে সংবাদ সম্মেলনে জানা যাবে সব খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুজন ব্যক্তি রেস্টুরেন্টে বসে আছেন, হাসিমুখে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে দারুণ উজ্জ্বীবিত বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তার সঙ্গে যোগ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরী। বাফুফের দারুণ আতিথেয়তা দিয়েছে হামজাকে। গতকাল মঙ্গলবার দলের সাথে ক্যাম্পে যোগ দিয়েছেন ২৭ বর্ষী তারকা মিডফিল্ডার।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার সময় টিম হোটেলে হামজাকে স্বাগত জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, বাফুফের নির্বাচিত কর্মকর্তাসহ ফেডারেশন কর্তারা উপস্থিত ছিলেন। প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা ও হামজা হোটেলে বসে গল্প করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ২৫ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। তার আগে হামজার আগমণ ও সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের যাবতীয় তথ্য জানাতে দুপুর একটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে দলের যাবতীয় তথ্য জানাবে সংস্থাটি। সন্ধ্যা ৭ টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল।

বুধবার সকালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে দেখা করেন হামজা। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের দুই ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ফাহাদ করিম।

মিডফিল্ড ও রক্ষণ দুই পজিশনেই খেলতে পারা হামজা কোন পজিশন পছন্দ করবেন এমন প্রশ্নে এ তারকা জানিয়েছেন মিডফিল্ডে খেলা পছন্দ তার। ৮ নং জার্সি পরে দেখতে চান এমন ইচ্ছার কথাও জানিয়েছিলেন বর্তমানে শেফিল্ড শিল্ডে খেলা তারকা।

সৌদি আরবে বাংলাদেশ দলের সাথে ক্যাম্প করলেও সেখান থেকে ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল ইসলাম। এ নিয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে যার সমাধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংস অ্যারেনাফাহমিদুলবাফুফেবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT