ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাফুফে

বাংলাদেশ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে খেলছে, খেলোয়াড়রা ফুটবল মাঠে সক্রিয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইংলিশ বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরীর আগমনে নতুন করে জেগেছে বাংলাদেশের ফুটবল অঙ্গন। বেশ কিছুদিন ব্যস্ত সময় কাটানোর পর ঈদের ছুটি কাটানোর পালা। পবিত্র রমজান মাস শেষে সোমবার ঈদ-উল-ফিতর। এ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বাংলাদেশ ফুটবলের কর্তাসংস্থা জানিয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদুল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা। সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক এই খুশির দিন, ঈদ মোবারক।’
ঈদের পর ফিরে ক্লাব ফুটবলে ব্যস্ত হয়ে পড়বেন ফুটবলাররা। এরপর জুনে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






