চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বছরের অপেক্ষা ঘোচার ম্যাচে মাইলফলকের হাতছানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে মাত্র একটি ম্যাচ। সেটিও খুববেশি আগের কথা নয়। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে। সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ইংলিশরা।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়। তাতে টি-টুয়েন্টি দলও থাকবে কিছুটা উজ্জীবিত। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। শেষের দুটি হবে মিরপুরে।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টুয়েন্টির দুয়ারে প্রবেশ করে বাংলাদেশ। এপর্যন্ত খেলেছে ১৪৪ ম্যাচ। তবে ইংল্যান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা একবারই। যেকারও কাছেই এই পরিসংখ্যান দৃষ্টিকটু লাগবে।

বাংলাদেশকে উপেক্ষার ব্যাপারটি নিয়ে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) কর্তাদের সঙ্গে আলাপও করেছে বিসিবি। বেশি ম্যাচ খেলার সুযোগ চায় বাংলাদেশ। ম্যাচ বাড়ানোর আশ্বাসও নাকি দিয়েছেন ইসিবি চেয়ারম্যান।

টি-টুয়েন্টিতে পারফরম্যান্স ভালো না হলেও মাইলফলকের সামনে বাংলাদেশ। পঞ্চাশতম জয়ের হাতছানি সাকিব আল হাসানের দলের সামনে। তিন ম্যাচের সিরিজ শুরুর আগে বাংলাদেশের জয় ৪৯টি।

আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ১২৫ রানের লক্ষ্যে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪.১ ওভারে পৌঁছে যায় ইংলিশরা। নিজেদের মাঠে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ নামছে এবার।

Reneta

টাইগার অধিনায়ক ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ব্যাটে-বলে রাঙিয়েছেন। টি-টুয়েন্টির ব্যাটন হাতে তোলার আগে এরকম কিছুর দরকারও ছিল। তামিম ইকবালের দল ২-১এ হেরে শেষ করেছে ওয়ানডে সিরিজ। এবার দেখার পালা সাকিবের নেতৃত্বে টি-টুয়েন্টি সিরিজটা বাংলাদেশের হয় কিনা!

তৃতীয় ওয়ানডের আগেরদিন সাগরিকায় অনুশীলন করেছে টি-টুয়েন্টি দলের বাকি খেলোয়াড়রা। ম্যাচের মাঝেও চলেছে ইনডোর অনুশীলন। ওয়ানডের সঙ্গে টি-টুয়েন্টি দলের পার্থক্য অনেক। বিপিএল মাতিয়ে সুযোগ পেয়েছেন কয়েকজন, জাতীয় দলে ফিরেছেন কয়েকজন।

বাদ পড়াদের তালিকাটাও অনেক লম্বা। মঙ্গলবার বিশ্রামে কাটিয়েছে পুরো দল। বুধবার অনুশীলন করে বৃহস্পতিবার বিকেল তিনটায় টি-টুয়েন্টির লড়াইয়ে নামবে টিম টাইগার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করে জাতীয় দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি ও রনি তালুকদার। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

বিপিএল মাতিয়ে ওয়ানডে দলে আসা তৌহিদ হৃদয় আছেন টি-টুয়েন্টি সিরিজেও। এছাড়াও প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণের দলে জায়গা পেয়েছেন রেজাউর রহমান রাজা।

অস্ট্রেলিয়ায় সবশেষ খেলা টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা স্কোয়াড থেকে বাদ পড়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন- সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুল আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা, তানভির ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টিতামিমবাটলারবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT