ক্রিকেট

দলের ব্যবস্থাপনায় খুশি হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে অনুশীলনে দলের সাথে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে দলের খেলোয়াড়দের সাথে অনুশীলনে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বিশাল হার দেখেছে বাংলাদেশ। ফলে রানরেটেও পিছিয়ে পড়েছে সাকিব আল হাসানের দল। সংবাদ সম্মেলনে দলের ব্যবস্থাপনায় খালেদ মাহমুদ সুজন এবং শ্রীধরন শ্রীরামের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুটে যায় প্রধান কোচ হাথুরুসিংহের দিকে। লংকান কোচ জানান, দল ব্যবস্থাপনায় তাদের অবদানে খুশি তিনি।

সংবাদ সম্মেলনে দল যেভাবে চলছে, দলের ব্যবস্থাপনা নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘হ্যাঁ, দলের ব্যবস্থাপনা খুব ভালোভাবেই চলছে। খালেদ মাহমুদ দলের ম্যানেজার এবং আমাদের সবার প্রধান প্রতিনিধি। শ্রীরাম দলের পরামর্শক এবং আমি প্রধান কোচ। এটাতে আমি খুব খুশি।’

‘যেভাবে দল চলছে সেখানে কোনো সমস্যা নেই। শ্রীরাম বা খালেদ সবাই দলের জন্য অবদান রাখছে। হ্যাঁ, তারা যেভাবে সঠিক মনে করছে সেভাবে দলের জন্য অবদান রাখছে এবং আমি সেটাতে খুশি।’

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হার দেখেছে শান্ত-মুশফিকরা। ইংল্যান্ডের ৩৬৪ রানের জবাবে বাংলাদেশর ইনিংস থামে মাত্র ২২৭ রানে। এরপর দলে পরামর্শক ও ম্যানেজারকে নিয়ে প্রশ্ন উঠে।

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ খালেদ টিম টাইগার্স বাটলার বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…