মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণ ভাবে সমাধান চায়, প্রয়োজনে জাতিসংঘের কাছে জানানো হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
দুপুরে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের গুলি তাদের সীমানায় থাকা উচিত। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে হুঁশিয়ারি দেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো উসকানিতেই বাংলাদেশ যুদ্ধে জড়াবে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে এবং তাদের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে সব সময় যোগাযোগ রাখা হচ্ছে। রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।







