চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করলেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে চারজন বক্তা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য থমাস জেডিহস্কি এবং ‘স্টাডি সার্কেল লন্ডন’ এর যৌথ আয়োজনে ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের একটি কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশের ভূমিকা, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্কসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ও ইউরোপিয়ান পার্লামেন্টের কর্মসংস্থান ও সামাজিক বিষয় সংক্রান্ত বাজেট নিয়ন্ত্রণ কমিটির ভাইস-চেয়ারম্যান থমাস জেডিহস্কি, ‘স্টাডি সার্কেল লন্ডন’র চেয়ারম্যান ড. সৈয়দ মোজাম্মেল আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং মানবাধিকার বিষয়ক আইনজীবী ড. রায়হান রশিদ।

Banglabid

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ২০২০ সালে বাংলাদেশের মোট বাণিজ্যের ১৯ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে।

বক্তারা এসময় বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির চাবিকাঠি হিসেবে পোশাক শিল্পের অবদানের কথা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

Reneta

তারা বলেন, বাংলাদেশের জিডিপি ২০০০ সালে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২১ সালে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। মাত্র দুই বছরে জিডিপি বৃদ্ধি পেয়েছে প্রায় আটগুণ।

থমাস জেডিহস্কি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ থেকে পূর্ণাঙ্গ শিল্পোন্নত দেশে রূপান্তরিত হচ্ছে। আজ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য স্থিতিশীলতা ও দ্রুত উন্নয়নের বিষয়টি তুলে ধরেছেন‌ ‘দক্ষিণ এশীয় বাঘ’ এবং এই অঞ্চলের স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে। বলেন, অবশ্যই বাংলাদেশের এই অভূতপূর্ব উন্নয়নের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকারকে ধন্যবাদ দিতে হবে।

তিনি গঠনমূলক সংলাপের গুরুত্বের ওপর জোর দেন এবং বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা ও স্বাগত জানাতে হবে বলে উল্লেখ করেন। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, বাংলাদেশে গণতন্ত্র বিজয়ী হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দৃঢ় সম্পর্ক এবং উচ্চ পারস্পরিক বিশ্বাস রয়েছে যা একটি শক্তিশালী অংশীদারিত্বের ইঙ্গিত দেয়।

সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য মেরগুলহো এর উপদেষ্টা সারাহ বুগেজা,
ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য সারানজোবা রেনিউ এর উপদেষ্টা ভেরোনিকা হোরুউডোভা, বাহ্যিক বিভাগের কর্মকর্তা লোটে পিটার্স, ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য স্টেফেনেক এর সেক্রেটারি ডায়ানা চেজোভা, সাবেক ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য
পাওলো কাসাকা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপিয়ান পার্লামেন্টগণতন্ত্রমানবাধিকারসেমিনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইসরায়েলে ট্যাংকসহ ২৪টি সাজোয়া যান উড়িয়ে দিলো ফিলিস্তিনি যোদ্ধারা

পরবর্তী

শুধু খেলার দিকেই মনোযোগ দিতে চায় নিউজিল্যান্ড

পরবর্তী
নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা বৃষ্টির মধ্যে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুধু খেলার দিকেই মনোযোগ দিতে চায় নিউজিল্যান্ড

বাংলাদেশের ক্রিকেট কোচের প্রেস কনফারেন্স, শ্রীলঙ্কার লক্ষ্য নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT