ফুটবল

এশিয়ান গেমসের জন্য ঝালিয়ে নিতে নামছে ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দল এশিয়ান গেমসের জন্য অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনে হতে চলা ‘১৯তম এশিয়ান গেমস-২০২৩’ এর জন্য ঝালিয়ে নিতে নামছে বাংলাদেশ ফুটবল দল। ২২ সদস্যের দলের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে সোমবার। বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে সন্ধ্যা ৬টা থেকে শুরু অনুশীলন।

দলে ডাক পাওয়ারা প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ম্যানেজার বিজন বড়ুয়ার কাছে সকাল ১১টায় রিপোর্টিং করেছেন।

২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনে বসবে এশিয়ান গেমসের এবারের আসর।

বাংলাদেশ দল
গোলরক্ষক: পাপ্পু হোসেন, মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: রহমত মিয়া, মুরাদ হাসান, শাহিন আহমেদ, জাহিদ হোসেন, তানভীর হোসেন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার: হৃদয়, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, পাপন সিংহ, জায়েদ আহমেদ, শহিদুল ইসলাম, রবিউল হাসান।
ফরোয়ার্ড: পিয়াস আহমেদ নোভা, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, জাফর ইকবাল, রফিকুল ইসলাম।

বিষয়:এশিয়ান গেমস-২০২৩ চীন বসুন্ধরা কিংস অ্যারেনা বাফুফে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…