চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্রোহীদের জন্য দরজা খোলা বাটলারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্ব ফুটবল কোচের সাক্ষাৎকার, তিনি মিডিয়ার সামনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ফুটবল অঙ্গনে চলছিল টানাটানি অবস্থা। বিদ্রোহ করেন টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতা দলের একাংশ। এরমাঝেই মেয়েদের জাতীয় ফুটবল দল পেয়েছে একুশে পদক। দ্বিতীয়বারের দলে প্রধান কোচ হিসেবে ছিলেন ইংলিশম্যান পিটার জেমস বাটলার। পদক নিতে শুরুতে আমন্ত্রণ পাননি তিনি। জানিয়েছেন বিদ্রোহীদের দরজা সবসময় খোলা এবং সিদ্ধান্তও তাদের।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে ফুটবলের সাম্প্রতিক সময়ের বিষয় নিয়ে কথা বলেছেন তিনি ও নতুন অধিনায়ক আফিদা খন্দকার।

একুশে পদক অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে বাটলার বলেন, ‘বিষয়টি স্পষ্ট করি, প্রথমত আমি সেখানে যাওয়ার কোনো আমন্ত্রণ পাইনি, সম্ভবত সেখানে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এটা কোনো ব্যাপার না। দ্বিতীয়ত, সকাল ৯টায় আমার একটি অনুশীলন সেশন ছিল। তৃতীয়ত, আমার হাতে অনেক কাজ ছিল। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি।’

বিদ্রোহ করা ১৮ ফুটবলার নিয়ে বাটলার বলেন, ‘তারা ফিরতে পারে। আমি সেটা জানি না, এটা তাদের ব্যাপার। তাদের নিয়ে অথবা তাদের ছাড়া জীবন চলে যাবে। এখন আমি অন্য একটি দল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। এটা আসলে তাদের সমস্যা, আমার সমস্যা না।’

আরব আমিরাত সফরের অধিনায়ক আফিদা খন্দকার সিনিয়র খেলোয়াড়দের নিয়ে বলেছেন, ‘আমি সিনিয়রদের অভাব অনুভব করছি না। কারণ, আমি তাদের সঙ্গে আগেও খেলেছি। অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০–এ খেলেছি। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছিলেন, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি। আমাদের সবারই একই রকম অভিজ্ঞতা নেই, একটু কমবেশি হতে পারে। তারা অনেকগুলো ম্যাচ খেলেছেন, আমরা হয়তো সেই তুলনায় কম ম্যাচ খেলেছি।’

২৬ ফেব্রুয়ারি আরব আমিরাতের বিপক্ষে ‘ফিফা ওমেন্স আন্তর্জাতিক প্রীতি ফুটবল’র প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২ মার্চ একই দলের বিপক্ষে ‘প্রীতি ফুটবল ম্যাচ’ স্বপ্না-রিপাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিদাফিফাবাটলারবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT