চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতির ঝলকে টিম রেড হারাল নাহিদার টিম গ্রিনকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিকেএসপিতে শুরু হয়েছে ওমেন্স চ্যালেঞ্জ কাপ-২০২৫ লিগভিত্তিক আসর। প্রথম ম্যাচে টিম গ্রিনকে হারিয়েছে টিম রেড। প্রথম ম্যাচে দারুণ ঝলকে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন জাতীয় দল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিকেএসপির গ্রাউন্ড-৩তে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টিম গ্রিন অধিনায়ক নাহিদা আক্তার। ৪৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে ১১২ রানে অলআউট হয় টিম গ্রিন। ৩২ রানে জয় পায় টিম রেড।

আগে ব্যাট করা টিম রেড অধিনায়ক জ্যোতি সর্বোচ্চ ৭৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফাহিমা খাতুন। শারমিন সুলতানা ১৫ ও হাবিবা ইসলাম পিংকি করেন ১০ রান। আর কোন ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি। ৪ উইকেট নেন স্বর্ণা আক্তার, ২ উইকেট নেন নিশীতা আক্তার নিশীতা। একটি করে উইকেট নেন নাহিদা, রাবেয়া খান ও ফারজানা ইয়াসমিন।

ছোট রানের জয়ের লক্ষ্যে খুব একটা সুবিধা করতে পারেনি নাহিদা আক্তারের দল। সর্বোচ্চ ৩০ রান আসে ফারজানা হক পিংকির থেকে। অধিনায়ক নাহিদার থেকে আসে ২০ রান। আফিয়া অসিমা এরা ১৯ রান করলেও দলের হার এড়াতে পারেননি।

জাতীয় দলের পেসার মারুফা আক্তার নেন ৪ উইকেট। স্পিনার ফাহিমা খাতুনও নেন ৪ উইকেট। একটি উইকেট নেন ঋতু মণি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিনাহিদাফারজানাবাংলাদেশবিকেএসপিরাবেয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT